কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
একে নব কিশোর বয়স রস-লাবণি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, অসম্পূর্ণ পদাবলী, ৩০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া ঝুটা॥

একে নব কিশোর     বয়স রস-লাবণি
আর তাহে বেশ রসাল।
রমণী-কুলাকুল     দিঠি মোর চঞ্চল
তাহে পতি নাহিক উদ্ধার ॥
সজনি কি পেখলুঁ কদম্বের তলে।
দেখিঞা ও রূপ না     ঘরে নাঞি চলে পা
নয়ান ভরিল প্রেম-জলে॥
ভালে তিলক,      আধ অলকা
সাগারল দানই (?) মলয়জ-রাতে।

-- -- -- -- -- --     লোভে না হয় দূর
রহল মকর সাতে॥
চূড়া চিকন      চারু নব মালতি
মল্লিকা মধুকর শোভা ।
-- -- -- -- -- --     চারু ঘন দোলনী
জ্ঞানদাস দুহুঁ-দিঠি-লোভা ॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************
^^এই পাতার উপরে ফেরত^^