কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
-- -- -- -- -- -- -- -- মনোহারি
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, অসম্পূর্ণ পদাবলী, ৩০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ -॥
-- -- -- -- -- -- -- -- মনোহারি।
লাখ নয়নে লাখ জুগ হেরইতে
এক অঙ্গ লখিতে না পারি॥
ভালের উপরে চন্দন তিলক
অলকা লোল উপরে।
গগন-মণ্ডলে রাহু রহল,
( কিবা ) চান্দ ধরিবার তরে॥
মন্দ মধুর মৃদু, হাস বিলোকনে
দেখিতে আঁখি জুড়ায়।
জ্ঞানদাস গানে, কত না জতনে
বিধি মিলায়ল তায়॥
-- -- -- -- -- -- -- -- মনোহারি।
লাখ নয়নে লাখ জুগ হেরইতে
এক অঙ্গ লখিতে না পারি॥
ভালের উপরে চন্দন তিলক
অলকা লোল উপরে।
গগন-মণ্ডলে রাহু রহল,
( কিবা ) চান্দ ধরিবার তরে॥
মন্দ মধুর মৃদু, হাস বিলোকনে
দেখিতে আঁখি জুড়ায়।
জ্ঞানদাস গানে, কত না জতনে
বিধি মিলায়ল তায়॥
এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”
*********************
*********************
