কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
শ্যাম মোহন ঘন, কুঞ্চিত কুণ্ডলে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, অসম্পূর্ণ পদাবলী, ৩০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুই॥

শ্যাম মোহন ঘন,     কুঞ্চিত কুণ্ডলে
কুসুমে বেঢ়ল অলি মালে।
তাহ বর্হাবলি,     পবনে উড়ায়,
বিরাজিত আধ কপালে॥

নন্দ কিশোরা।
বদন সুধাকর,     সুন্দর লোচন
অমিঞা-লুবধ চকোরা॥
একে নব যৌবন,   মলঅজ লেপন -- -- --
-- -- -- -- -- -- অঙ্গে।
হৃদএ বিলস,     মাল কত সাজিল,
লোলই রসের তরঙ্গে॥
কোটি পীতাম্বর,     জনু সৌদামিনি,
(চরণে নুপূর?) বাজে।
জ্ঞানদাস কহ,     ধৈরজ না রহ,
হেরইতে ঐছনকি সাজে॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************
^^এই পাতার উপরে ফেরত^^