কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
পহিলহি পিরিতি নাহি পরকাশ
পহিলহি পিরীতি নাহিক পরকাশ

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ৬ষ্ঠ পল্লব, রসোদগার, ৭০২-নং পদসংখ্যা, ৬৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ যথা রাগ॥

পহিলহি পিরিতি নাহি পরকাশ।
দোতি শুতায়ল উনহিক পাশ॥
ননদিনি নিঁদহি আপন ঘরে ভোর।
তৈখনে লেই গেও রসবতি চোর॥
কি কহব রে সখি কেলি-বিলাস।
মদনমণিমন্দিরে কয়লু নিবাস॥
পহিলহি নিবিড় আলিঙ্গন দেল।
দুহুঁ তনু পুলকিত দিগুণ ভৈ গেল॥
প্রেম কয়ল কত বিদগধ-রাজ।
দশনে দশনে দুহুঁ ঘন ঘন বাজ॥
দুহুঁ তনু লাগল ভালহি ভাল।
চন্দনে লাগল সিন্দুর-জাল॥
বেশ বসন দুহুঁ আনহি ভেল।
জ্ঞানদাস কহ পুন কিয়ে কেল॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৭৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ শ্রীরাগ॥

পহিলহি পিরীতি নাহি পরকাশ।
দোতী শুতায়ল উনহিক পাশ॥
ননদী নিন্দহ আপন ঘরে ভোর।
তৈখনে লই গেও বসনহি চোর॥
কি কহব রে সখি কেলি বিলাস।
মদন মণি মন্দিরে কয়লু নিবাশ॥
পহিলহি নিবিড় আলিঙ্গন দেল।
দুহুঁ তনু পুলকিত দিগুণ ভৈ গেল॥
প্রেম কয়ল কত বিদগধ রাজ।
দশনে দশনে দুহুঁ ঘন ঘন বাজ॥
দুহুঁ তনু লাগল ভালহি ভাল।
চন্দনে লাগল সিন্দূর জাল॥
বসন বসন দুহুঁ আনহি ভেল।
জ্ঞানদাস কহ পুন কিয়ে কেল॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৯৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ শ্রীরাগ॥

পহিলহি পিরীতি নাহিক পরকাশ।
দোতী শুতায়ল উনহিক পাশ॥
ননদী নিন্দহ আপন ঘরে ভোর।
তৈখনে লই গেও বসনহি চোর॥
কি কহব রে সখি কেলি বিলাস।
মদন মণি মন্দিরে কয়লু নিবাশ॥
পহিলহি নিবিড় আলিঙ্গন দেল।
দুহুঁ তনু পুলকিত দিগুণ ভৈ গেল॥
প্রেম কয়ল কত বিদগধ রাজ।
দশনে দশনে দুহুঁ ঘন ঘন বাজ॥
দুহুঁ তনু লাগল ভালহি ভাল।
চন্দনে লাগল সিন্দূর জাল॥
বসন বসন দুহুঁ আনহি ভেল।
জ্ঞানদাস কহ পুন কিয়ে কেল॥

ইপদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ শ্রীরাগ॥

পহিলহি পিরীতি নাহি পরকাশ।
দোতী শুতায়ল উনহিক পাশ॥ ননদী
নিন্দহ আপন ঘরে ভোর। তৈখনে লই
গেও বসনহি চোর॥ কি কহব রে সখি
কেলি বিলাস। মদন মণি মন্দিরে কয়লু
নিবাশ॥ পহিলহি নিবিড় আলিঙ্গন দেল।
দুহুঁ তনু পুলকিত দিগুণ ভৈ গেল॥ প্রেম
কয়ল কত বিদগধ রাজ। দশনে দশনে
দুহুঁ ঘন ঘন বাজ॥ দুহুঁ তনু লাগল ভালহি
ভাল। চন্দনে লাগল সিন্দূর জাল॥ বসন
বসন দুহুঁ আনহি ভেল। জ্ঞানদাস কহ
পুন কিয়ে কেল॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ শ্রীরাগ॥

পহিলহি পিরীতি নাহি পরকাশ।
দোতী শুতায়ল উনহিক পাশ॥
ননদী নিন্দহ আপন ঘরে ভোর।
তৈখনে লই গেও বসনহি চোর॥
কি কহব রে সখি কেলি-বিলাস।
মদন-মণিমন্দিরে কয়লু নিবাস॥
পহিলহি নিবির আলিঙ্গন দেল।
দুহুঁ তনু পুলকিত দিগুণ ভৈ গেল॥
প্রেম কয়ল কত বিদগধরাজ।
দশনে দশনে দুহুঁ ঘন ঘন বাজ॥
দুহুঁ তনু লাগল ভালহি ভাল।
চন্দনে লাগল সিন্দুরজাল॥
বসন বসন দুহুঁ আনহি ভেল।
জ্ঞানদাস কহ পুন কিয়ে কেল॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রসোদ্গার, ১৫৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পহিলহি পিরিতি নাহি পরকাশ।
দোতি শুতায়ল উনহিক পাশ॥
ননদিনি নিঁদহি আপন ঘরে ভোর।
তৈখনে লেই গেও রসবতি চোর॥
কি কহব রে সখি কেলি বিলাস।
মদন মণি মন্দিরে কয়লু নিবাস॥
পহিলহি নিবিড় আলিঙ্গন দেল।
দুহুঁ তনু পুলকিত দিগুণ ভৈ গেল॥
প্রেম কয়ল কত বিদগধ রাজ।
দশনে দশনে দুহুঁ ঘন ঘন বাজ॥
দুহুঁ তনু লাগল ভালহি ভাল।
চন্দনে লাগল সিন্দুর জাল॥
বেশ বসন দুহু আনহি ভেল।
জ্ঞানদাস কহ পুন কিয়ে কেল॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২০১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে।
॥ শ্রীরাগ॥

পহিলহি পিরীতি নাহি পরকাশ।
দোতী শুতায়ল উনহিক পাশ॥
ননদী নিন্দক আপন ঘরে ভোর।
তৈখনে লই গেও বসনহি চোর॥
কি কহব রে সখি কেলি-বিলাস।
মদন-মণিমন্দিরে কয়লু নিবাস॥
পহিলহি নিবির আলিঙ্গন দেল।
দুহুঁ তনু পুলকিত দিগুণ ভৈ গেল॥
প্রেম কয়ল কত বিদগধরাজ।
দশনে দশনে দুহুঁ ঘন ঘন বাজ॥
দুহুঁ তনু লাগল ভাল হি ভাল।
চন্দনে লাগল সিন্দূরজাল॥
বসন বসন দুহুঁ আনহি ভেল।
জ্ঞানদাস কহ পুন কিয়ে কেল॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
॥ যথা রাগ॥

পহিলহি পিরিতি নাহি পরকাশ।
দোতি শুতায়ল উনহিক পাশ॥
ননদিনি নিঁদহি আপন ঘরে ভোর।
তৈখনে লেই গেও রসবতি চোর॥
কি কহব রে সখি কেলি-বিলাস।
মদনমণিমন্দিরে কয়লু নিবাস॥
পহিলহি নিবিড় আলিঙ্গন দেল।
দুহুঁ তনু পুলকে দিগুণ ভৈ গেল॥
প্রেম কয়ল কত বিদগধ-রাজ।
দশনে দশনে দুহুঁ ঘন ঘন বাজ॥
দুহুঁ তনু লাগল ভালহি ভাল।
চন্দনে লাগল সিন্দুর-জাল॥
বেশ বসন দুহুঁ আনহি ভেল।
জ্ঞানদাস কহ পুন কিয়ে কেল॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^