কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
নীল কমল বয়ন বিমল
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, অসম্পূর্ণ পদাবলী, ৩১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ললিত পটতল॥
নীল কমল বয়ন বিমল
নয়ন খঞ্জন বিচরী।
দেখিতে অখিল সম্পদ সতত
তরুণীমোহন দীঠবি॥
পেখলু নিকে নিপ মূল
ত্রিভঙ্গ অনঙ্গ মূরতি।
অরুণ অধরে, মুরলি মধুর,
রবি -- -- -- পিরিতি॥
বিবিধ কুসুমে, বচন মাল,
কুটিল-কুন্তল-শোহনী ।
আমোদে আকুল, ধায়ল কতেক,
ভ্রমর -- -- -- -- -- -- -লোহনী॥
ভালের উপরে, চন্দন বিন্দু,
ফাগু ভালে লায়নি।
দিবস রজনি, মুরতি ময় কিযে,
-- -- -- -- -- -- -- -- ॥
পীত বসন, কটিএ রসন,
চরণ মঞ্জির বাজনি ।
জ্ঞানদাস বাঢ়ল আস,
দেখিতে য়ো রূপ লাবণি॥
নীল কমল বয়ন বিমল
নয়ন খঞ্জন বিচরী।
দেখিতে অখিল সম্পদ সতত
তরুণীমোহন দীঠবি॥
পেখলু নিকে নিপ মূল
ত্রিভঙ্গ অনঙ্গ মূরতি।
অরুণ অধরে, মুরলি মধুর,
রবি -- -- -- পিরিতি॥
বিবিধ কুসুমে, বচন মাল,
কুটিল-কুন্তল-শোহনী ।
আমোদে আকুল, ধায়ল কতেক,
ভ্রমর -- -- -- -- -- -- -লোহনী॥
ভালের উপরে, চন্দন বিন্দু,
ফাগু ভালে লায়নি।
দিবস রজনি, মুরতি ময় কিযে,
-- -- -- -- -- -- -- -- ॥
পীত বসন, কটিএ রসন,
চরণ মঞ্জির বাজনি ।
জ্ঞানদাস বাঢ়ল আস,
দেখিতে য়ো রূপ লাবণি॥
এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”
*********************
*********************
