কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
রূপের সাগরে আঁখি ডুবিয়া রহিল
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৪৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, গ্রন্থের ৪২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থটির আমাদের সংগ্রহের পি.ডি.এফ. কপিটির প্রায় সব পৃষ্ঠাই অপাঠ্য অথবা দুষ্পাঠ্য।

॥ ভাটিয়ারী॥ রূপের সাগরে আঁখি ডুবিয়া রহিল। যৌ-
বনের বনে মন হারাইয়া গেল॥ ঘরে যাইতে পথ আমার
হইল অফুরাণ। অন্তরে বিদরে হিয়া কিবা করে প্রাণ॥ আগে
মুঞি জানিনা জানিলে যাঁইতুনা কদম্বের তলে। চিত হারিয়া
নিল ছলিয়া নাগর ছলে॥ ধ্রু॥ চন্দনের চাঁদ মাঝে মৃগমদ্
ধান্দা। তার মাঝে পরাণ পুতলী রৈল বাঁধা॥ কটিতটে
বসন কসন লাল বেঢ়া। বিধি নিরমিল ঘাটে কলঙ্কের কোড়া॥
জাতি কুল শীল মোর হেন বুঝি গেল। ভুবন ভরিয়া মোর
কলঙ্ক রহিল॥ কুলবতী হইয়া মোর দুকুলে ভেল দুঃখ। জ্ঞান
দাস কহে দঢ় করিয়া থাক বুক॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^