কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
যাবট নিকট দিয়া যাও বেণু বাজাইয়া
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের ২৮৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

এই পদটি ভণিতার পঙ্ক্তিতে সাধারণ ভাবে কোনো কবির ভণিতা না থাকলেও "কুলের ধরম নাহি জ্ঞানে" যে ভাবে দেওয়া রয়েছে তাতে এই পদটি জ্ঞানদাসের হতেও পারে, বলে আমাদের অনুমান। তাই তা এখানে তুলে দেওয়া হলো।---মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

রাই-রাখাল
॥ শ্রীরাগ॥

যাবট নিকট দিয়া     যাও বেণু বাজাইয়া
তখন আমি দুয়ারে দাঁড়ায়ে।
দেখি বলে আইনু আমি     ফিরিয়া না চাহিলে তুমি
আঁখি রইল চাঁদ মুখ চেয়ে॥
শ্রীদামের সঙ্গে সঙ্গে     নাচিতে নাচিতে রঙ্গে
দাঁড়াইলে হলধরের বামে।
কান্দিতে কান্দিতে হাম     হয়ে বাউরি নিয়ম
প্রবেশিলাম ললিতার ধামে॥
তোহা রূপ স্মরি     ধৈরজ ধরিতে নারি
মুরছিত মুরলীর গানে।
হ-দয়ে বাঢ়য়ে রতি     যে না মিলে পতী সতি
কুলের ধরম নাহি জ্ঞানে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^