কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।

|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
বঁধুহে সকলি আমার দোষ
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত লহরী”, এর ১১৯ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
অথ সাক্ষাৎ আক্ষেপ
॥ রাগিণী শ্রীরাগ - তাল দোঠুকি॥
বঁধুহে সকলি আমার দোষ। না জানিয়া যদি, পিরীতি
করেছি, কাহারে করিব রোষ॥ সুধার সাগর, সমুখে দেখিয়া,
খাইনু আপন সুখে। কে জানে খাইলে, গরল হইবে, মরিব
এতেক দুঃখে॥ মো যদি জনিতাম, অলপ ইঙ্গিতে, তবে কি
এমন করি। জাতি কুল শীল, মজিল সকল, ঝুরিয়া ঝুরিয়া মরি॥
অনেক আশার, ভরসা মরুক, দেখিতে করিয়ে সাধ। প্রথম
পিরীতি, তাহার নাহিক, তিনভাগের একভাগ॥ যাহার লাগিয়া,
যে জন মরয়ে, সে যদি করয়ে আনে। জ্ঞানদাস কহে, এমন
পিরীতি, করয়ে সুজন সনে॥
*********************