কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ওহে নবীন নেয়ে হে, তরণী আনহ ঝাট ঘাটে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমানবিহারী মজুমদার সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন "পাঁচশত বত্সরের পদাবলী ১৪১০-১৯১০" এর ১৬৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

ওহে নবীন নেয়ে হে, তরণী আনহ ঝাট ঘাটে।
আমরা বইব পার     বেতন দেয়ব সার
ঘর যাওয়ার বেলা টুটে॥
গোপিনী পঞ্চম স্বরে     ডাক দেই ধীবরে
বলে নৌকা আন ঝাট ঘাটে।
গগনে উঠিল মেঘ     পবনে করিছে বেগ
নৌকাখানি আন ঝাট ঘাটে॥
ওহে, তোমরা কে হে চন্দ্রবদনী ধনি দে হে।
সুন্দর বদনি ধনি     পঞ্চম ভাষণি
নবীন-যৌবনী তোমরা কে হে॥
তোমরা ডাকিছ সুখে     তরণি পড়েছে পাকে
আপনা সামালি তবে যাই হে।
ওহে চন্দ্রবদনী ধনি দে হে॥
নাবিক রতন মণি     তরণী নিকটে আনি
চড় সভে পার করি আমি হে।
শুনি সুবদনি ধনি     হরিষে ভরল তনি
তরণিতে চড়ি সখি মেলি হে॥
নৌতুন নাবিক কান     নাহি জানে সন্ধান
বেগে বাহি লেয়ল তরণী।
টুটি তরণী হেরি     কাঁপে সব সুকুমারি
জ্ঞানদাস সিঞ্চয়ে পানি॥

এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমান বিহারী মজুমদার সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য” এর ৪৭২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নৌকাবিলাস।

ওহে নবীন নেয়ে হে, তরণী আনহ ঝাট ঘাটে।
আমরা বইব পার     বেতন দেয়ব সার
ঘর যাওয়ার বেলা টুটে॥
গোপিনী পঞ্চম স্বরে     ডাক দেই ধীবরে
বলে নৌকা আন ঝাট ঘাটে।
গগনে উঠিল মেঘ     পবনে করিছে বেগ
নৌকাখানি আন ঝাট ঘাটে॥

ওহে, তোমরা কে হে চন্দ্রবদনী ধনি দে হে।
সুন্দর বদনী ধনি     পঞ্চম ভাষণি
নবীন যৌবনী তোমরা কে হে॥
তোমরা ডাকিছ সুখে     তরণি পড়েছে পাকে
আপনা সামালি তবে যাই হে।
ওহে চন্দ্রবদনী ধনি দে হে॥
নাবিক রতন মণি     তরণী নিকটে আনি
চড় সভে পার করি আমি হে।
শুনি সুবদনি ধনি     হরিষে ভরল তনি
তরণিতে চড়ি সখি মেলি হে॥
নৌতুন নাবিক কান     নাহি জানে সন্ধান
বেগে কহি লেয়ল তরণী।
টুটি তরণী হেরি     কাঁপে সব সুকুমারি
জ্ঞানদাস সিঞ্চয়ে পানি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^