কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
কানাই ধেনু সঙ্গে গোঠে রঙ্গে
চলত রাম সুন্দর শ্যাম
কবি জ্ঞানদাস
চলত রাম সুন্দর শ্যাম
কবি জ্ঞানদাস
এই পদটি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা তাঁর সারা জীবন ধরে, আনুমানিক ১৮৮০ সাল পর্যন্ত সংগৃহীত ও সংকলিত এবং তাঁর মৃত্যুর প্রায় ৫০ বছর পরে তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন "শ্রীশ্রীপদামৃতসিন্ধু" এর ২৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এই পদটির কেবল প্রথম পংক্তিটি ভিন্ন। পরবর্তী সম্পূর্ণ পদটি, পদকর্তা নসির মামুদের বিখ্যাত পদ "চলত রাম সুন্দর শ্যাম"-এর সঙ্গে প্রায় মিলে যায়, কেবল ভণিতায় জ্ঞানদাস আছে, যা আমরা নীচে তুলে দিয়েছি। এই পদটি সম্বন্ধে বিশেষজ্ঞদের ভেবে দেখা উচিত। এমন হতে পারে যে সংকলকের পদটি তুলতে ভুল হয়ে থাকতে পারে। আমরা যেভাবে পেয়েছি সেই ভাবেই তুলে দিয়েছি।
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

কানাই ধেনু সঙ্গে গোঠে রঙ্গে, চলত রাম সুন্দর শ্যাম, কাচনি পাঁচনি
বেত্র, বেনু মুরলী খুরলি তানরি। দাম সুদাম সুবল মিলি, তপন-তনয়া-নীরে
কেলি, ধবলী সাঁয়রি আমার আমার ফুকারি চলত কানরি॥ বয়েস কিশোর
মোহন ভাতি, বয়ান ইন্দু জলদ কাঁতি, চারু চন্দ্রানন গুঞ্জহার মদনমোহন
ভানরি। আগম নিগম বেদসার, লীলায় পহু করে বিহার, জ্ঞানদাস করত
আশ, চরণে শরণ মাগরি॥

এই পদটি পদকর্তা নসির মামুদের বিখ্যাত পদ "চলত রাম সুন্দর শ্যাম" পদ। আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ২য় খণ্ড, ২য় শাখার, ২৫শ পল্লব, গোষ্ঠবিহার, ১৩২৯ পদসংখ্যা, ৩৪০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
চলত রাম সুন্দর শ্যাম
পাচনি কাচনি বেত্র বেণু
মুরলি-খুরলি গান রি।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি
তরণি-তনয়া-তীরে কেলি
ধবলী শাঙলি আও রি আও রি
ফুকরি চলত কান রি॥
বয়েস কিশোর মোহন ভাতি
বদন-ইন্দু জলদ-কাঁতি
চারু-চন্দ্রি গুঞ্জহার
বদনে মদন-ভান রি।
আগম নিগম বেদসার
লীলায় করত গোঠ-বিহার
নসিরমামুদ করত আশ
চরণে শরণ দান রি॥
*********************
চলত রাম সুন্দর শ্যাম
পাচনি কাচনি বেত্র বেণু
মুরলি-খুরলি গান রি।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি
তরণি-তনয়া-তীরে কেলি
ধবলী শাঙলি আও রি আও রি
ফুকরি চলত কান রি॥
বয়েস কিশোর মোহন ভাতি
বদন-ইন্দু জলদ-কাঁতি
চারু-চন্দ্রি গুঞ্জহার
বদনে মদন-ভান রি।
আগম নিগম বেদসার
লীলায় করত গোঠ-বিহার
নসিরমামুদ করত আশ
চরণে শরণ দান রি॥
*********************