কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কেনা জানে কিসের দান
কবি জ্ঞানদাস
এই পদটি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা তাঁর সারা জীবন ধরে, আনুমানিক ১৮৮০ সাল পর্যন্ত সংগৃহীত ও সংকলিত এবং তাঁর মৃত্যুর প্রায় ৫০ বছর পরে তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন "শ্রীশ্রীপদামৃতসিন্ধু" এর ৭৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

কেনা জানে কিসের দান, কি বোল্ বলিছ কান, অন্য হইলে আমি ভাল জানি। যদি পুন এমন বল, তবে পাবে প্রতিফল, হাসিয়ে অনর্থ পহু শুনি॥ শুন শুন সুজন কানাই তুমিত নূতন দানী। বিকির দান গোরসে মানিয়ে বেশের দান কভু নাহি শুনি॥ অলপে অলপে সঘনে সঘনে বচন করহ মিঠ। সব আভরণ থাকিতে হিয়ার হারে বাচাইলে দিঠ॥ মদনে আকুল, আপনা দুকুল, কি সাগি কলঙ্ক কর। জ্ঞানদাস কয় ইঙ্গিত হইলে কি লাগি বাহু পসার॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^