কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
কি হেরিলাম কালিন্দীর ঘাটে
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা তাঁর সারা জীবন ধরে, আনুমানিক ১৮৮০ সাল পর্যন্ত সংগৃহীত ও সংকলিত এবং তাঁর মৃত্যুর প্রায় ৫০ বছর পরে তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন "শ্রীশ্রীপদামৃতসিন্ধু" এর ১২০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
কি হেরিলাম কালিন্দীর ঘাটে। সেই হইতে প্রাণ মোর কেন্দে কেন্দে
উঠে॥ কিবা সে রসের অঙ্গ সুধা ঢল ঢল। চূড়ার উপরে চাঁদ করে ঝলমল॥
গগনে একই চাঁদ ইহাই মোরা জানি। ঘাটের কূলে চাঁদের গাছ কে রোপিল
আনি॥ হাতে চাঁদ, পায়ে চাঁদ আর চাঁদ কপালে। এমন কভু শুনি নাই
যে চাঁদের গাছ চলে॥ দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে। আর দশ চাঁদ
রাঙ্গা চরণারবৃন্দে॥ চরণে পড়িয়া চাঁদ হইল বিভোল। মালতীর মালা তাহে
চাঁদে দিছে কোল॥ আমি সে অবলা কৈছে কুলেতে রহব। জ্ঞান দাস কহে
তোমায় সাজা এ সে দিব॥
*********************
*********************
