কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
দোহ অতি বিদগধ অপরূপ নেহা
কবি জ্ঞানদাস
এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতী বাংলা-পুথিশালার "রতন লাইব্রেরী সংগ্রহ"-র অন্তর্ভুক্ত ও সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ” পুথির ১৯৮২ সালে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত এবং তপনকুমার মুখোপাধ্যায়, অণিমা মুখোপাধ্যায় ও পরমেশ্বর মাহাতা দ্বারা সহ-সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের ২৩৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ রাগ তালো যথা॥

দোহ অতি বিদগধ অপরূপ নেহা। রসের আবেশে বিছুরল নিজ দেহা॥
হার টুটল পরিরম্ভন কেলি। মৃগমদ চন্দন দূরে সব গেলি॥
খসল কুসুম কেশ দুহুঁ অতি ভোর। নীলমণি কাঞ্চন জড়িত উজোর॥
দোঁহা দোঁহা চুম্বনে বয়ানে বয়ান। জ্ঞানদাসে হেরি দুহুঁ গুণগান॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^