কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
রাই হেরল যব সো মুখ ইন্দু
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৫৫৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
মানপ্রকরণ
॥ সুহই - কাটা দশকুশী॥
রাই হেরল যব সো মুখ ইন্দু।
উছলল মন মাহা আনন্দ সিন্ধু॥
ভাগল মান রোদনহি ভোর।
কানু কোমল করে মোছই লোর॥
মান জনিত দুঃখ সব দূরে গেল।
তুহুঁ মুখ দরশনে আনন্দ ভেল॥
ললিতা বিশাখা আদি যত সখীগণ।
আনন্দে মগন ভেল দেখি দুইজন॥
কুণ্ড জল হৈতে চূড়া বাঁশী আমি দিল।
@@ বাঁশী দিয়া বৃন্দা শ্যামেরে সাজাইল॥
রাই কানু মিলই বাহু পসারি।
দুহুঁ মুখ নিরখই সব সহচরী॥
শ্যামের বামে বৈঠল রসের মঞ্জরী।
জ্ঞান দাসেতে মাগে চরণ মাধুরী॥
@@ - অপাঠ্য অক্ষর - চূড়া হতে পারে।
---মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
*********************
॥ সুহই - কাটা দশকুশী॥
রাই হেরল যব সো মুখ ইন্দু।
উছলল মন মাহা আনন্দ সিন্ধু॥
ভাগল মান রোদনহি ভোর।
কানু কোমল করে মোছই লোর॥
মান জনিত দুঃখ সব দূরে গেল।
তুহুঁ মুখ দরশনে আনন্দ ভেল॥
ললিতা বিশাখা আদি যত সখীগণ।
আনন্দে মগন ভেল দেখি দুইজন॥
কুণ্ড জল হৈতে চূড়া বাঁশী আমি দিল।
@@ বাঁশী দিয়া বৃন্দা শ্যামেরে সাজাইল॥
রাই কানু মিলই বাহু পসারি।
দুহুঁ মুখ নিরখই সব সহচরী॥
শ্যামের বামে বৈঠল রসের মঞ্জরী।
জ্ঞান দাসেতে মাগে চরণ মাধুরী॥
@@ - অপাঠ্য অক্ষর - চূড়া হতে পারে।
---মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
*********************
