কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
দানি বলে কোথা যাও গোয়ালিনি কোথা তোমার ঘর
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৩য় খণ্ড এর ৩৫৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ জয়জয়ন্তিমিশ্র সারঙ্গ - নন্দন তাল॥

(দানি বলে) কোথা যাও গোয়ালিনি কোথা তোমার ঘর
কিসের পসরা দাসীর মাথার উপর॥
(ধনি বলে) দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা আমার।
কে তুমি তোমার বোলে ওলাব পসার॥
(দানি বলে) ঘাটের ঘাটিয়াল আমি পথের মহাদানী।
আজি দান দিতে হবে শুন বিনোদিনী॥
নিতি নিতি যাও রাই মথুরা নগরে।
ঘৃত দধি দুগ্ধ ঘোলে সাজাইয়া পসারে॥
আমি পথে মহাদানি বিদিত সংসারে!
কার বোলে কোন ছলে যাও অবিচারে॥
দেহ মহাদান রাই বসিয়া নিকটে।
একপণ অধিক কাহন প্রতি ঘটে॥
চিরদিন আছে দান সমুখে আমারি।
(তোমার) অঙ্গা বহুমূল্য ধন আর নীল সাড়ী॥
সিঁথার সিন্দূর দান কহনে না যায়।
নয়নে কাজর রেখে ধরণী বিকায়॥
কি বলিবে বল রাই না সহে বিয়াজ।
তুমি ধনি আমি দানী ইথে কিবা লাজ।
ইষত চাহনি হাসি আধ আধ কথা।
জ্ঞানদাস কহে দানি বিষম বিধাতা॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^