কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ননদি গো রহিতে নারিলুঁ ঘরে
ননদিগো রহিতে নারিনু ঘরে

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ৬ষ্ঠ পল্লব, রসোদগার, ৭১৪-নং পদসংখ্যা, ৭৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

ননদি গো রহিতে নারিলুঁ ঘরে।
না দেখি না শুনি     এমন দেবতা
যুবতী দেখিয়া ভুলে॥ ধ্রু॥
নিশির স্বপনে     চাঁদ-উপরাগ
হেরিয়ে মন্দিরে বসি।
হেনই সময়ে     সে বনদেবতা
মোরে গরাসল আসি॥
গরাস-তরাসে     আকুল হইয়া
মুরছি পড়িলুঁ ভূমে।
তোর নাম ধরি     কত না ডাকিলু
শুনি না শুনিলি কাণে॥
এ মোর বিতথা     সে বনদেবতা
শুনি চমকয়ে চিতে।
এ বোল শুনিয়া     ননদী চমকি
ভ্রমিয়া বুলয়ে ভিতে॥
গোকুল-পতির     মতি ভুলাইলা
ঈষত আঁখির ঠারে।
জ্ঞানদাস কহে     ননদী ভুলাইতে
কিবা পরমাদ তারে॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৮৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ সুহই॥

ননদিগো রহিতে নারিনু ঘরে।
না দেখি না শুনি,     এমন দেবতা,
যুবতী দেখিয়া ভুলে॥ ধ্রু
নিশির স্বপনে,     চাঁদ উপরাগ,
হেরিয়ে মন্দিরে বসি।
হেনই সময়ে,     সে বন দেবতা,
মোরে গরাসিল আসি॥
গরাস তরাসে,     আকুল হইয়া,
মূরছি পড়িনু ভূমে।
তোর নাম ধরি,     কত না ডাকিনু,
শুনিয়া না শুনিলি কাণে॥
এ মোর বিতথা,     সে বন দেবতা,
শুনি চমকএ চিতে।
যুবতী দেখিয়া,     ফিরিয়া হেরিয়া,
এমতি তাহারি রীতে॥
যে জন হেরয়ে,     সে বন-দেবতা,
হরয়ে তাহার চিতে।
এ বোল শুনিয়া,     ননদী চমকি,
ভ্রমিয়া বোলয়ে ভীতে॥
গোকুল পতির,     মতি ভুলাইলা,
ঈষত আঁখির ঠারে।
জ্ঞানদাস কহে     ননদী ভুলাইতে
কিবা পরমাদ তারে॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৪১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ সুহই॥

ননদিগো রহিতে নারিনু ঘরে। না
দেখি না শুনি, এমন দেবতা, যুবতী দেখিয়া
ভুলে॥ নিশির স্বপনে, চাঁদ উপরাগ,
হেরিয়ে মন্দিরে বসি। হেনই সময়ে, সে
বন দেবতা, মোরে গরাসিল আসি॥ গরাস
তরাসে, আকুল হইয়া, মূরছি পড়িনু ভূমে।
তোর নাম ধরি, কত না ডাকিনু, শুনিয়া
না শুনিলি কাণে॥ এ মোর বিতথা, সে
বন দেবতা, শুনি চমকএ চিতে। যুবতী
দেখিয়া, ফিরিয়া হেরিয়া, এমতি তাহারি
রীতে॥ যে জন হেরয়ে, সে বন দেবতা,
হরয়ে তাহার চিতে। এ বোল শুনিয়া,
ননদী চমকি, ভ্রমিয়া বোলয়ে ভীতে॥
গোকুল পতির, মতি ভুলাইলা, ঈষৎ
আঁখির ঠারে। জ্ঞানদাস কহে, ননদী
ভুলাইতে, কিবা পরমাদ তারে॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধনে
॥ সুহই॥

ননদিগো, রহিতে নারিনু ঘরে।
না দেখি না শুনি,     এমন দেবতা,
যুবতী দেখিয়া ভুলে॥
নিশির স্বপনে,     চাঁদ-উপরাগ,
হেরিয়া মন্দিরে বসি।
হেনই সময়ে,     সে বন-দেবতা,
মোরে গরাসিল আসি॥
গরাস-তরাসে,     আকুল হইয়া,
মূরছি পড়িনু ভূমে।
তোর নাম ধরি,     কত না ডাকিনু,
শুনিয়া না শুনিলি কাণে॥
এ মোর বিতথা,     সে বন দেবতা,
শুনি চমক এ চিতে।
যুবতী দেখিয়া,     ফিরিয়া হেরিয়া,
এমতি তাহারি রীতে॥
যে জন হেরয়ে,     সে বন-দেবতা,
হরয়ে তাহার চিতে।
এ বোল শুনিয়া,     ননদী চমকি,
ভ্রমিয়া বোলয়ে ভীতে॥
গোকুল-পতির,     মতি ভুলাইয়া,
ঈষৎ আঁখির ঠারে।
জ্ঞানদাস কহে,     ননদা ভুলাইতে,
কিবা পরমাদ তারে॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২০৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে।
॥ সুহই॥

ননদিগো রহিতে নারিনু ঘরে।
না দেখি না শুনি,     এমন দেবতা,
যুবতী দেখিয়া ভুলে॥
নিশির স্বপনে,     চাঁদ-উপরাগ,
হেরিয়া মন্দিরে বসি।
হেনই সময়ে,     সে বন দেবতা,
মোরে গরাসিল আসি॥
গরাস-তরাসে,     আকুল হইয়া,
মূরছি পড়িনু ভূমে।
তোর নাম ধরি,     কত না ডাকিনু,
শুনিয়া না শুনিলি কাণে॥
এ মোর বিতথা,     সে বন দেবতা,
শুনি চমক এ চিতে।
যুবতী দেখিয়া,     ফিরিয়া হেরিয়া,
এমতি তাহারি রীতে॥
যে জন হেরয়ে,     সে বন দেবতা,
হরয়ে তাহার চিতে।
এ বোল শুনিয়া,     ননদী চমকি,
ভ্রমিয়া বোলয়ে ভীতে॥
গোকুল-পতির,     মতি ভুলাইয়া,
ঈষৎ আঁখির ঠারে।
জ্ঞানদাস কহে,     ননদা ভুলাইতে,
কিবা পরমাদ তারে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^