কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বিনোদিনী পহিলে চাপিলা গিয়া নায়
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কন্যা অপর্ণা রায় সম্পাদিত “কীর্ত্তন পদাবলী” বৈষ্ণব পদ সংকলনের ৩০৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নৌকাখণ্ড
॥ গৌরী - মধ্যম দাসপেড়ে॥

বিনোদিনী পহিলে চাপিলা গিয়া নায় ৷
দক্ষিণে ঘোমটা টানি   বামেতে পসরাখানি
গুঢ়া চাপি বসাইলা তায়॥
কহিছে কাণ্ডারী     শুনহ গোরী
তেজহ ও নীল শাড়ী।
নব ঘন বলি     বাড়িবে পবন
রাখিতে নারিব তরী॥
ধনি, তেজহ বসন তোর।
তরঙ্গ বাড়িবে     বিষম হইবে
নাখানি ডুবিবে মোর॥
নেয়ে, তুমি সে কহিলে ভাল।
নব ঘন জিনি     তোমার বরণ
কেমনে ঘুচাবে কাল॥
আছয়ে উপায়     বলি হে তোমায়
শুনহ আমার বোল।
কালিয়া মূরতি     ঘুচাইবে যদি
শিরে ঢালি দিব ঘোল॥
এ বোল শুনিয়া     অবনত হৈয়া
রহল চতুর নেয়ে।
জ্ঞানদাস কহে     বিলম্ব না সহে
বিকিকিনি গেল বৈয়ে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^