কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
রাধা শ্যাম নাচে রে
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কন্যা অপর্ণা রায় সম্পাদিত “কীর্ত্তন পদাবলী” বৈষ্ণব পদ সংকলনের ৪০২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
রাসলাীলা
॥ বেহাগ - বৃহৎ জপতাল॥
রাধা শ্যাম নাচে রে
নাচে রাসরসে মাতিয়া।
রাধা শ্যাম দুহুঁ মেলি
নাচে কর ধরাধরি
রাস-রসরঙ্গে রঙ্গিয়া॥
নাচে জলধরশ্যাম শ্যাম
থির বিজুরি বাম
নাচে কত অঙ্গভঙ্গিয়া।
থুগু থুগু তা. ---
অঙ্গভঙ্গে চলে পা
নাচে দুহুঁ মৃদু মৃদু হাসিয়া॥
কক্ষণ কন কন ঝঙ্কন ঝন ঝন
কিঙ্কিণী কিনিকিনিয়া।
দুহুঁ মুখ দুহুঁ হেরে দুহু নাচে আনন্দভরে
দুহুঁ রসে দুহুঁ মাতিয়া॥
চৌদিকে সখিগণ আনন্দে মগন
নাচে তারা বদন হেরিয়া।
মাঝে নাচে রাধা-শ্যাম শোভা অতি অনুপাম
কত যন্ত্র বাজে সুরঙ্গিয়া ॥
চৌদিকে সখির ঠাট যৈছন চাঁদের নাট
নাচে তারা ঠাম ঠমকিয়া।
কঙ্কণ ঝঙ্কন নূপুর বাজন
আভরণ ঝলমলিয়া॥
বিনোদিনী রঙ্গে বিনোদিনী সঙ্গে
নাচে দোঁহে চিবুক ধরিয়া।
মৃদু মৃদু হাসনি দুহুঁ বঙ্কিম চাহনি
হেরি হেরে আনন্দে ভাসিয়া॥
মাঝে নাচে রাধা-শ্যাম চৌদিকে গোপিনী ঠাম
সে আনন্দ কহনে না যায়।
মধুর শ্রীবৃন্দাবনে রাসলীলা কুঞ্জবনে
জ্ঞানদাস হেরিয়া জুড়ায়॥
*********************
॥ বেহাগ - বৃহৎ জপতাল॥
রাধা শ্যাম নাচে রে
নাচে রাসরসে মাতিয়া।
রাধা শ্যাম দুহুঁ মেলি
নাচে কর ধরাধরি
রাস-রসরঙ্গে রঙ্গিয়া॥
নাচে জলধরশ্যাম শ্যাম
থির বিজুরি বাম
নাচে কত অঙ্গভঙ্গিয়া।
থুগু থুগু তা. ---
অঙ্গভঙ্গে চলে পা
নাচে দুহুঁ মৃদু মৃদু হাসিয়া॥
কক্ষণ কন কন ঝঙ্কন ঝন ঝন
কিঙ্কিণী কিনিকিনিয়া।
দুহুঁ মুখ দুহুঁ হেরে দুহু নাচে আনন্দভরে
দুহুঁ রসে দুহুঁ মাতিয়া॥
চৌদিকে সখিগণ আনন্দে মগন
নাচে তারা বদন হেরিয়া।
মাঝে নাচে রাধা-শ্যাম শোভা অতি অনুপাম
কত যন্ত্র বাজে সুরঙ্গিয়া ॥
চৌদিকে সখির ঠাট যৈছন চাঁদের নাট
নাচে তারা ঠাম ঠমকিয়া।
কঙ্কণ ঝঙ্কন নূপুর বাজন
আভরণ ঝলমলিয়া॥
বিনোদিনী রঙ্গে বিনোদিনী সঙ্গে
নাচে দোঁহে চিবুক ধরিয়া।
মৃদু মৃদু হাসনি দুহুঁ বঙ্কিম চাহনি
হেরি হেরে আনন্দে ভাসিয়া॥
মাঝে নাচে রাধা-শ্যাম চৌদিকে গোপিনী ঠাম
সে আনন্দ কহনে না যায়।
মধুর শ্রীবৃন্দাবনে রাসলীলা কুঞ্জবনে
জ্ঞানদাস হেরিয়া জুড়ায়॥
*********************
