কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
জাগিয়া বসিলা নাগর নিদেঁর আলসে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩৩৯ বঙ্গাব্দে (১৯৩২ খৃষ্টাব্দ) প্রকাশিত ব্রজমোহন দাস সংকলিত পদাবলী সংকলন “বৈষ্ণব সেবা আরতি ও কীর্ত্তন পদাবলী ও নিত্যক্রিয়া পদ্ধতি” গ্রন্থের, নিশান্তে, ৬৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

জাগিয়া বসিলা নাগর নিদেঁর আলসে। @
দুই আঁখি ঢুলুঢুলু হিলন বালিশে॥
দুবাহু পসারি ধনি বঁধু নিল কোলে।
সুবাসিত জলে বন্ধুর বদন পাখালে॥
যেখানে যে বিগলিত হয়েছিল বেশ।
সাজাওল বিনোদিনী আনন্দ আবেশ॥
হাসি হাসি কোন সখী বাঁশী দিল করে।
বাঁশী পেয়ে নাগর বড় হরষিত ভেল॥
জ্ঞান দাস কহে লীলার বলিহারি যাই।
এমন দুজনার প্রেম কভু দেখি নাই॥

@ - এই পদটির সঙ্গে দু-তিন জায়গায় "উঠিয়া নাগররাজ নিদের আবেশে" পদটির সঙ্গে মিল আছে। কিন্তু ভিন্ন রূপে একই পদ হিসেবে তোলা গেল না।
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^