কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
চলিতে নয়ানে অলস ভরে
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ১৮৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ।
॥ বিভাষ॥
চলিতে নয়ানে অলস ভরে।
আলস নয়ানে অলস করে॥
ঘন ঘন তুমি বাহিরে যাও।
আন ছলে কত কথা বুঝাও॥
না জানি এ কিবা অন্তর সুখে।
আচরে কাঞ্চন ঝলকে মুখে॥
মরমে পিরীতি বৈকত অঙ্গ।
তিলেক সোয়াথ না দেয় অনঙ্গ॥
কালার বদন চমকি চাও।
ভাবে বেয়াক ওর না পাও॥
কপোলে তিলক বেকত দেখি।
প্রেম কলেবর ততহি সাখী॥
জ্ঞানদাস ভাবিয়া গায়।
রসের বেভার লুকা না যায়॥
*********************
॥ বিভাষ॥
চলিতে নয়ানে অলস ভরে।
আলস নয়ানে অলস করে॥
ঘন ঘন তুমি বাহিরে যাও।
আন ছলে কত কথা বুঝাও॥
না জানি এ কিবা অন্তর সুখে।
আচরে কাঞ্চন ঝলকে মুখে॥
মরমে পিরীতি বৈকত অঙ্গ।
তিলেক সোয়াথ না দেয় অনঙ্গ॥
কালার বদন চমকি চাও।
ভাবে বেয়াক ওর না পাও॥
কপোলে তিলক বেকত দেখি।
প্রেম কলেবর ততহি সাখী॥
জ্ঞানদাস ভাবিয়া গায়।
রসের বেভার লুকা না যায়॥
*********************
