কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সহজ কানুর চরিত যে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, রসোদ্গার, সংক্ষিপ্ত সম্ভোগ, ১৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

[পরস্পর সখ্যুক্তি]
॥ ধনশী॥

সহজ কানুর চরিত যে।
তা দেখি জগতে না ভুলে কে॥
সই, বলিব কি।
প্রেম-পরসঙ্গ দেখিতেছি॥
পিরীতি আহারে না পড়ে কে।
দোতী পাইয়াছে পরতেক দে॥
নহিলে এমন চরিত নয়।
আন ছলে এত কথা কি কয়॥
হাসির মিশালে চাহনি আন।
তা দেখি কাহার না হয় ভান॥
জ্ঞানদাস অনু-ভাবিয়া গায়।
রসের বেভার লুকা না যায়॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^