কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বৃন্দাবনে প্রবেশিয়া চারিপানে চায়
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, রূপানুরাগ, ২৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বৃন্দাবনে প্রবেশিয়া চারিপানে চায়।
মাধবী তরুর তলে দেখে শ্যারায়॥
নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সাড়া।
নাগর উঠিয়া বলে রাই এলে পারা॥
এলে এস ভাল হল প্রেমময়ী রাধা।
দরশনে দূরে গেও মনসিজ বাধা॥
নিজ কর কমলে চরণের ধূলা ঝাড়ে।
ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে॥
শ্যাম বামে বৈঠল রসের মঞ্জরী।
জ্ঞানদাস মাগে রাঙ্গা চরণ মাধুরী॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^