কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বন্ধু কি আর বলিব তোঁরে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, উভয়োত্তরানুরাগঃ, ৪৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কেদার॥

বন্ধু কি আর বলিব তোঁরে।
না দেখিয়া মুখ     পাই যত দুখ
কে আছে কহিব কারে॥
ঘর নহে ঘোর     যত দেখি পর
যখন না থাক কাছে।
দরশন বিনে     চিক বেয়াকুল
পুন পুন যাই নাছে॥
দাঁড়াইয়া থাকি     যদি বা না দেখি
মনের দুখেতে মরি।
না জানি খি ক্ষণে     হৈল দরশনে
তিলে পাসরিতে নারি॥
নয়ন অঞ্জন     অঙ্গের ভূষণ
তুমি সে কালিয়া চান্দা।
জ্ঞানদাস কহে     তোমার পিরীতি
অন্তরে অন্তরে বান্ধা॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^