কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
অবহুঁ রভস রস কয়লহি ধাধস
অবহুঁ রভস রস কয়লহুঁ ধাধস
অবহুঁ রভস রস কয়লহু ধাধস

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ৬ষ্ঠ পল্লব, রসোদগার, ৭১৭-নং পদসংখ্যা, ৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

অবহুঁ রভস-রস     কয়লহি ধাধস
ঝামর দূফর বেলি।
উলটল কবরি     সম্বরি নাহি অম্বর
কহ কেবা গারি বা দেলি॥
সখি হে কোন এতহুঁ দুখ দেল।
বিকচ কমল ফুল     লোচন ছল-ছল
অব কাহে মূদিত ভেল॥ ধ্রু॥
তাম্বুল অধরে     মধুর বিম্ব-ফল
কির দংশন কিবা দেল।
কুচ-ছিরিফল পর     বিহগ কিয়ে বৈঠল
তাহে অরুণ-রেখ ভেল॥
কাজর কপোল     লোল অমিয়া-ফল
সিন্দুর সুন্দর বয়ানে।
জ্ঞানদাস কহ     চলহ চলহ সখি
রাইক মিলাহ সিনানে॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৮৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ সিন্ধুড়া॥

অবহুঁ রভস রস,     কয়লহুঁ ধাধস,
ঝামর দুপর বেলি।
উলটল কবরী,     সম্বরে নাহি অম্বরে,
কহ কেরা গারি বা দেলি॥
সখি হে কোন এতহুঁ দুখ দেল।
বিকচ কমল ফুল,     লোচন ছল ছল,
অব কাহে মুদিত ভেল॥ ধ্রু
তাম্বুল অধরে,     মধুর বিম্ব ফলে,
কিরদ দংশন কিবা দেল।
কুচ ছিরিফল পর,     বিহগ কিয়ে বৈঠল,
তাহে অরুণ রেখ ভেল॥
কাজর কপোল,     লোল অমিয় ফল,
সিন্দূর সুন্দর বয়ানে।
জ্ঞানদাস কহ,     চলহ চল সখি,
রাইক মিলাহ সিনানে॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৯৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ সিন্ধুড়া॥

অবহুঁ রভস রস,     কয়লহুঁ ধাধস,
ঝামর দুপর বেলি।
উলটল কবরী,     সম্বরে নাহি অম্বরে,
কহ কেরা গারী বা দেলি॥
সখি হে কোন এতহুঁ দুখ দেল।
বিকচ কমল ফুল,     লোচন ছল ছল,
অব কাহে মুদিত ভেল॥
তাম্বুল অধরে,     মধুর বিম্ব ফলে,
কিরদ দংশন কিবা দেল।
কুচ ছিরিফল পর,     বিহগ কিয়ে বৈঠল,
তাহে অরুণ রেখ ভেল॥
কাজর কপোল,     লোল অমিয় ফল,
সিন্দূর সুন্দর বয়ানে।
জ্ঞানদাস কহ,     চলহ চল সখি,
রাইক মিলাহ সিনানে॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৪১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ সিন্ধুড়া॥

অবহুঁ রভস রস, কয়লহুঁ ধাধস, ঝামর
দুপর বেলি। উলটল কবরী, সম্বরে নাহি
অম্বরে, কহ কেরা গারি বা দেলি॥ সখি
হে কোন এতহুঁ দুখ দেল। বিকচ কমল
ফুল, লোচন ছল ছল, অব কাহে মুদিত
ভেল॥ তাম্বুল অধরে, মধুর বিম্ব ফলে,
কিরদ দংশন কিবা দেল। কুচ ছিরিফল
পর, বিহগ কিয়ে বৈঠল, তাহে অরুণ রেখ
ভেল॥ কাজর কপোল, লোল অমিয় ফল,
সিন্দূর সুন্দর বয়ানে। জ্ঞানদাস কহ, চলহ
চল সখি, রাইক মিলাহ সিনানে॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধনে
॥ সিন্ধুড়া॥

অবহুঁ রভস রস,     কয়লহু ধাধস,
ঝামর দুপর বেলি।
উলটল কবরী,     সম্বরে নাহি অম্বরে,
কহ কেরা গারি বা দেলি॥
সখি হে, কোন এতহুঁ দুখ দেল।
বিকচ কমলফুল,     লোচন ছল ছল,
অব কাহে মুদিত ভেল॥
তাম্বুল অধরে,     মধুর বিম্ব ফলে,
কিরদ দংশন কিবা দেল।
কুচ-ছিরিফল-পর,     বিহগ কিয়ে বৈঠল,
তাহে অরুণ-রেখ ভেল॥
কাজর কপোল,     লোল অমিয়ফল,
সিন্দূর সুন্দর বয়ানে।
জ্ঞানদাস কহ,     চলহ চলহ সখি,
রাইক মিলাহ সিনানে॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৭৪ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

অবহু রভস রস,     কয়ল হি ধাধস,
ঝামর দুপর বেলি।
উলটল কবরী,     সামরি নাহি অম্বর,
কহ কেবা গারি বা দেলি॥
সখি হে, কোন এতহুঁ দুখ দেলা।
বিকচ কমল ফুল,     লোচন ছল ছল,
কৈছে মুদিত ভেলা॥ ধ্রু॥
তাম্বুল অধরে     মধুর বিম্বফল,
কীর দশন কিবা দেল।
কুচ শ্রীফল পর,     বিহগ কিয়ে বৈঠল,
তাহে অরুণ রেখ ভেল॥
কাজর কপোল,     লোল অমিয়াফল,
সিন্দূর সুন্দর বয়ানে।
জ্ঞানদাস কহ,     চলহ চলহ
রাইক মিলাহ সিনানে॥

টীকা ---
কয়ল হি ধাধস --- খুব আবেগ দেখাইল।
কীর --- শুকপক্ষী।


ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২০৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে।
॥ সিন্ধুড়া॥

অবহুঁ রভস রস,     কয়লহু ধাধস,
ঝামর দুপর বেলি।
উলটল কবরী,     সম্বরে নাহি অম্বরে,
কহ কেরা গারি বা দেলি॥
সখি হে, কোন এতহুঁ দুখ দেল।
বিকচ কমলফুল,     লোচন ছল ছল,
অব কাহে মুদিত ভেল॥
তাম্বুল অধরে,     মধুর বিম্ব ফলে,
কিরদ দংশন কিবা দেল।
কুচ-ছিরিফল পর,     বিহগ কিয়ে বৈঠল,
তাহে অরুণ-রেখ ভেল॥
কাজর কপোল,     লোল অমিয়ফল,
সিন্দূর সুন্দর বয়ানে।
জ্ঞানদাস কহ,     চলহ চলহ সখি,
রাইক মিলাহ সিনানে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৯৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
সখীর উক্তি
॥ সিন্ধুড়া॥

অবহুঁ রভসরস     কয়লহি ধাধস
ঝামর দুপর বেলি।
উলটল কবরি     অম্বর নাহি সম্বরি
কহ কেবা গারি বা দেলি॥
সখি হে কোন এতহুঁ দুখ দেল।
বিকচ কমলফুল     লোচন দুহুঁ তুল
অব কাহে মূদিত ভেল॥ ধ্রু॥
তাম্বুল অধরহি     মধুর বিম্বফল
কীর কিবা দংশিল তাহে।
কুচছিরিফল পর     বিহগ কি বৈঠল
অরুণরেখ ভেল কাহে॥
কাজর কপোল     লোল অমিয়া ফল
সিন্দুর সুন্দর বয়ানে।
জ্ঞানদাস কহ     চলহ চলহ সখি
রাইক মিলাহ সিনানে॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
॥ সিন্ধুড়া॥

অবহুঁ রভস-রস     কয়লহি ধাধস
ঝামর দূফর বেলি। উলটল কবরি     অম্বর নাহি সম্বরি
কহ কেবা গারি বা দেলি॥
সখি হে কোন এতহুঁ দুখ দেল।
বিকচ কমল-ফুল     লোচন দুহুঁ তুল
অব কাহে মূদিত ভেল॥ ধ্রু॥
তাম্বুল অধরহি     মধুর বিম্ব-ফল
কীর কিবা দংশিল তাহে।
কুচ-ছিরিফল পর     বিহগ কি বৈঠল
অরুণরেখ ভেল কাহে॥
কাজর কপোল     লোল অমিয়া ফল
সিন্দূর সুন্দর বয়ানে।
জ্ঞানদাস কহ     চলহ চলহ সখি
রাইক মিলাহ সিনানে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৫৯৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অবহুঁ রভসরস কয়লহি ধাধস
      ঝামর দূপর বেলি।
উলটল কবরি অম্বর নাহি সম্বরি
      কহ কেবা গারি বা দেলি॥
সখি হে কোন এতহুঁ দুখ দেল।
বিকচ কমলফুল লোচন দুহুঁ তুল
      অব কাহে মূদিত ভেল॥
তাম্বুল অধরহি মধুর বিম্বফল
      কীর কিবা দংশিল তাহে।
কুচছিরিফল পর বিহগ কি বৈঠল
      অরুণ রেখ ভেল কাহে॥
কাজর কপোল লোল অমিয়া ফল
      সিন্দূর সুন্দর বয়ানে।
জ্ঞানদাস কহ চলহ চলহ সখি
      রাইক মিলাহ সিনানে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^