কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
নন্দের মন্দির মাঝে কি আনন্দময়
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, নন্দোৎসব, ৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
নন্দের মন্দির মাঝে কি আনন্দময়।
ভাগ্যবতী যশোমতী কৃষ্ণ কোলে লয়॥
অনাথের নাথ কৃষ্ণ জগতের পতি।
যশোদার দুগ্ধ খান হঞা বাল্যমতি॥
অসুর দলন হেতু দেব চূড়ামণি।
ভকত পালন লাগি পবিত্র অবনী॥
নাচেরে নাচেরে নন্দ থৈয়া থৈয়া বলি।
যতেক রমণী নাচে মাথায় গাগরি॥
গোপ গোপীর ঐ লীলা দেখি যদুমণি।
আনন্দে বিভোর হইঞা নাচেন রোহিণী॥
যদুকুলের বংশ হৈল কি বলিব আর।
পৃথিবীর ভার ঘুচে মহিমা অপার॥
যদুকুলের প্রদীপ হইল স্বভাব উজ্জ্বল।
সভে উদ্ধারিতে যেন আইলা গঙ্গাজল॥
গাইয়া বাইয়া কত নাচয়ে নটিনী।
নন্দঘোষ পরিতোষ চন্দ্র চক্রপানি॥
জ্ঞানদাসেতে কয় করি পরিহার।
তোমার চরণে মন রহুক আমার॥
টীকা ---
শ্রীকৃষ্ণের জন্মোৎসবের বর্ণনা। অসুরদলন গৌণ কাজ, ভক্তজনকে পালন করিয়া পৃথিবীকে পবিত্র করাই তাঁহার আবির্ভাবের মুখ্য উদ্দেশ্য।
রোহিনী - বলরামের মা। বাইয়া - বাজাইয়া।
*********************
ভাগ্যবতী যশোমতী কৃষ্ণ কোলে লয়॥
অনাথের নাথ কৃষ্ণ জগতের পতি।
যশোদার দুগ্ধ খান হঞা বাল্যমতি॥
অসুর দলন হেতু দেব চূড়ামণি।
ভকত পালন লাগি পবিত্র অবনী॥
নাচেরে নাচেরে নন্দ থৈয়া থৈয়া বলি।
যতেক রমণী নাচে মাথায় গাগরি॥
গোপ গোপীর ঐ লীলা দেখি যদুমণি।
আনন্দে বিভোর হইঞা নাচেন রোহিণী॥
যদুকুলের বংশ হৈল কি বলিব আর।
পৃথিবীর ভার ঘুচে মহিমা অপার॥
যদুকুলের প্রদীপ হইল স্বভাব উজ্জ্বল।
সভে উদ্ধারিতে যেন আইলা গঙ্গাজল॥
গাইয়া বাইয়া কত নাচয়ে নটিনী।
নন্দঘোষ পরিতোষ চন্দ্র চক্রপানি॥
জ্ঞানদাসেতে কয় করি পরিহার।
তোমার চরণে মন রহুক আমার॥
টীকা ---
শ্রীকৃষ্ণের জন্মোৎসবের বর্ণনা। অসুরদলন গৌণ কাজ, ভক্তজনকে পালন করিয়া পৃথিবীকে পবিত্র করাই তাঁহার আবির্ভাবের মুখ্য উদ্দেশ্য।
রোহিনী - বলরামের মা। বাইয়া - বাজাইয়া।
*********************
