কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
দধি দুগ্ধ ভূমে ফেলি নাচে নন্দরায়
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, নন্দোৎসব, ৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
দধি দুগ্ধ ভূমে ফেলি নাচে নন্দরায়।
মাতিয়া আনন্দরসে গড়াগড়ি যায়॥
নন্দ উৎসব হৈল গোকুল নগরে।
ধন্য ধন্য করিয়া সভে বোলে যশোদারে॥
সভে বোলে ধন্য নন্দ যশোমতি দুইজন।
তোমার ঘরে জন্ম লৈল দেব নারায়ণ॥
পুক্রভাগ্য নাহি যার অবনীর মাঝ।
নিস্ফল জনম তার জীবনে কিবা কাজ॥
এত শুনি নন্দঘোষ মনে বিচারিয়া।
পুত্রের কল্যাণে পান দেই ত হাসিয়া॥
ভাণ্ডার বিলায়েন নন্দ পুত্রের কল্যাণে।
রজত কাঞ্চণ দেই বস্ত্র যে ভবনে॥
ভাট বিপ্রে দিল দান পরশ পাথর।
শত শত ধেনু আর খাট পট্টাম্বর॥
ভাগবত কথা এই গোবিন্দ কীর্ত্তন।
যেই ইহা শুনে তার সফল জীবন॥
যেই জন গায় উৎসব মধুর করিয়া।
কৃষ্ণে মতি হয়, যায় শমন তরিয়া॥
জ্ঞানদাসেতে কহে ব্যাসের বিচারে।
গোকুলের লোক ভাসে আনন্দে সায়রে॥
টীকা ---
পুত্রের কল্যাণে পান দেই ত হাসিয়া – পুত্রজন্মরূপে শুভঘটনায় পুত্রের মঙ্গল উদ্দেশ্যে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদিগকে পান বিলি করা হইল।
ভাটবিপ্র পরশপাথর দান পাইলেন।
ভাগবতকথা এই গোবিন্দকীর্ত্তন - শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে নন্দোৎসব বর্ণিত হইয়াছে। নন্দ অলঙ্কারে পরিশোভিত দুই লক্ষ গাভী, এবং রত্ন ও সুবর্ণজলে রঞ্জিত বস্ত্রসমূহের দ্বারা আবৃত সাতটি তিলনির্ম্মিত পর্ব্বত ব্রাহ্মণদিগকে দান করিয়াছিলেন।
*********************