কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
রাধিকারে লয়ে কোরে রাণীর অতি সুখ
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, শ্রীরাধার বাল্যলীলা, ৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পাঁচথুপির পুঁথি, ১১৭৫ পদ।
রাধিকারে লয়ে কোরে রাণীর অতি সুখ।
মন সাধে চায়্যা রৈল রাধার চাঁদমুখ॥
প্রতি অঙ্গে হাত দিয়া অনিমিখে রাণী।
এমন সোনার বাছা মুই যাই নিছনি॥
ভাসয়ে আনন্দে রাণী রাধা কোলে লয়ে।
লক্ষ লক্ষ চুম্ব দেই বদন কমলে॥
না যাইহ খেলাইতে তুমি কোন স্থানে।
তিল আধ না দেখিলে মরি যে পরাণে॥
বাৎসল্যে ব্যাকুল রাণী কিছুই না জানে।
ধন্যা সে কীর্ত্তিদা রাণী কহিতেছে জ্ঞানে॥
*********************
মন সাধে চায়্যা রৈল রাধার চাঁদমুখ॥
প্রতি অঙ্গে হাত দিয়া অনিমিখে রাণী।
এমন সোনার বাছা মুই যাই নিছনি॥
ভাসয়ে আনন্দে রাণী রাধা কোলে লয়ে।
লক্ষ লক্ষ চুম্ব দেই বদন কমলে॥
না যাইহ খেলাইতে তুমি কোন স্থানে।
তিল আধ না দেখিলে মরি যে পরাণে॥
বাৎসল্যে ব্যাকুল রাণী কিছুই না জানে।
ধন্যা সে কীর্ত্তিদা রাণী কহিতেছে জ্ঞানে॥
*********************
