কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
এথা রাধা বিনোদিনী সখিগণ সাথে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, নাপিতানীবেশে মিলন, ৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সজনীকান্ত দাসের পুথি, ৯৩-৯৪ পৃষ্ঠা।

এথা রাধা বিনোদিনী সখিগণ সাথে।
শ্যাম পুজা করিলেন হঞা হরষিতে॥
রাধা কহে চল যাই সূর্য্য পূজিবারে।
কুন্দলতা যাঞা তুমি কহ জটিলারে॥
কুন্দলতা জটিলারে কহল ধাইঞা।
সূর্য্য পূজা করিবারে যাই রাধা লঞা॥
জটিলা কহয়ে সভে ঝট যে আসিয়।
পূজা করি সেথা তিল আধ না রহিয়॥
পূজা সজ্জা লঞা সব সখিগণ আল্য।
কুন্দলতা সঙ্গে রাধা বাহির যে হল্য।
সূর্য্য পূজা ছলে রাই রাধাকুণ্ড তীরে।
নিভৃতে নিকুঞ্জে যাই খুজেন নাগরে॥
দেখিয়া ত হাসি হাসি কহে বিনোদিনী।
জানদাস কহে শ্যাম রসিক শিরোমণি॥

টীকা ---
কুন্দলতা - নন্দের ভ্রাতা উপনন্দের পুত্র সুভদ্রের পত্নী, সুতরাং সম্বন্ধে শ্রীকৃষ্ণের বৌদিদি।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^