কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কি কহব রাইক চরিত অপার
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ৬ষ্ঠ পল্লব, রসোদগার, ৭২২- নং পদসংখ্যা, ৮৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভূপালী॥

কি কহব রাইক চরিত অপার।
ঐছন কতিহুঁ না হেরিয়ে আর॥
গুরুজন সনে আজু চলইতে বাট।
অন্তরে উপজল কানুক নাট॥
পুলকে পুরল তনু ঝর ঝর ঘাম।
অবশ হইয়া কহে কানু কানু নাম॥
ননদি কহয়ে তহিঁ কানু কাহা হেরি।
ভানু ভানু করিয়া কহয়ে পুন বেরি॥
অতিশয় তাপে তনুতে বহে ঘাম।
তাহে পুন পুন সে কহলুঁ ভানু নাম॥
গুরুজন শুনি তব নিশবদ ভেল।
জ্ঞানদাস চাতুরি উপদেশ কেল॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৯০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ ভূপালী॥

কি কহব রাইক চরিত অপার।
ঐছন কথিহুঁ না হেরিয়ে আর॥
গুরুজন সনে আজু চলইতে বাট।
অন্তরে উপজল কানুক নাট॥
পুলকে পূরল তনু ঝরঝর ঘাম।
অবশ হইয়া কহে কানু শ্যাম॥
ননদী কহয়ে তহিঁ কানু কাঁহা হেরি।
ভানু ভানু করিয়া কহয়ে পুনবেরি॥
অতিশয় তাপে তনুতে বহে ঘাম।
তাহে পুনঃ পুন সে কহলু ভানু নাম॥
গুরুজন শুনি তব নিশবদ ভেল।
জ্ঞানদাস চাতুরি উপদেশ কেল॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৯৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ ভূপালী॥

কি কহব রাইক চরিত অপার।
ঐছন কথিহুঁ না হেরিয়ে আর॥
গুরুজন সনে আজি চলইতে বাট।
অন্তরে উপজল কানুক নাট॥
পুলকে পূরল তনু ঝরঝর ঘাম।
অবশ হইয়া কহে কানু শ্যাম॥
ননদী কহয়ে তহিঁ কানু কাঁহা হেরি।
ভানু ভানু করিয়া কহয়ে পুনবেরি॥
অতিশয় তাপে তনুতে বহে ঘাম।
তাহে পুনঃ পুন সে কহলু ভানু নাম॥
গুরুজন শুনি তব নিশবদ ভেল।
জ্ঞানদাস চাতুরী উপদেশ কেল॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৪২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ ভূপালী॥

কি কহব রাইক চরিত অপার। ঐছে
কথিহুঁ না হেরিয়ে আর॥ গুরুজন সনে
আজি চলইতে বাট। অন্তরে উপজল
কানুক নাট॥ পুলকে পূরল তনু ঝরঝর
ঘাম। অবশ হইয়া কহে কানু শ্যাম॥
ননদী কহয়ে তহিঁ কানু কাঁহা হেরি। ভানু
ভানু করিয়া কহয়ে পুনবেরি॥ অতিশয়
তাপে তনুতে বহে ঘাম। তাহে পুনঃ পুনঃ
সে কহলু ভানু নাম॥ গুরুজন শুনি তব
নিশবদ ভেল। জ্ঞানদাস চাতুরী উপদেশ কেল॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভূপালী॥

কি কহব রাইক চরিত অপার।
ঐছন কথিহুঁ না হেরিয়ে আর॥
গুরুজন সনে আজু চলইতে বাট।
অন্তরে উপজল কানুক নাট॥
পুলকে পূরল তনু ঝরঝর ঘাম।
অবশ হইয়া কহে কানু শ্যাম॥
ননদী কহয়ে তহিঁ কানু কাঁহা হেরি।
ভানু ভানু করিয়া কহয়ে পুনবেরি॥
অতিশয় তাপে তনুতে বহে ঘাম।
তাহে পুনঃ পুন সে কহলু ভানু নাম॥
গুরুজন শুনি তব নিশবদ ভেল।
জ্ঞানদাস চাতুরি উপদেশ কেল॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রসোদ্গার, ১৬৩ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

কি কহব রাইক চরিত অপার।
ঐছন কতিহুঁ না হেরিয়ে আর॥
গুরুজন সনে আজু চলইতে বাট।
অন্তরে উপজল কানুক নাট॥
পুলকে পুরল তনু ঝর ঝর ঘাম।
অবশ হইয়া কহে কানু কানু নাম॥
ননদি কহয়ে তহিঁ কানু কাহা হেরি।
ভানু ভানু করিয়া কহয়ে পুন বেরি॥
অতিশয় তাপে তনুতে বহে ঘাম।
তাহে পুন পুন সে কহলুঁ ভানু নাম॥
গুরুজন শুনি তব নিশবদ ভেল।
জ্ঞানদাস চাতুরি উপদেশ দেল॥

টীকা ---
কানুক নাট --- কানাইয়ের লীলা। নাটশব্দের সাধারণ অর্থ নৃত্য।
ভানু ভানু করিয়া কহয়ে --- কানু শব্দ পালটাইয়া ভানু বলিলেন, সূর্য্যের বড় তাপ তাই যেন বলিলেন।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ১৯১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ।
॥ ভূপালী॥

কি কহব রাইক চরিত অপার।
ঐছন কথিহুঁ না হেরিয়ে আর॥
গুরুজন সনে আজি চলইতে বাট।
অন্তরে উপজল কানুক নাট॥
পুলকে পূরল তনু ঝরঝর ঘাম।
অবশ হইয়া কহে কানু শ্যাম॥
ননদী কহয়ে তহিঁ কানু কাঁহা হেরি।
ভানু ভানু করিয়া কহয়ে পুনবেরি॥
অতিশয় তাপে তনুতে বহে ঘাম।
তাহে পুনঃ পুন সে কহলু ভানু নাম॥
গুরুজন শুনি তব নিশবদ ভেল।
জ্ঞানদাস চাতুরি উপদেশ কেল॥

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, রসোদ্গার, সংক্ষিপ্ত সম্ভোগ, ১৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভূপালী॥

কি কহব রাইক চরিত অপার।
ঐছে কতিহুঁ না হেরিয়ে আর॥
গুরুজন সনে আজি চলইতে বাট।
অন্তরে উপজল কানুক নাট॥
পুলকে পূরল তনু ঝর ঝর ঘাম।
অবসন হৈয়া কহে কানু কানু নাম॥
ননদী কহয়ে তুহিঁ কানু কাঁহা হেরি।
ভানু ভানু করিয়া কহয়ে পুন বেরি॥
অতিশয় তাপে তনুতে বহে ঘাম।
তাহে পুন পুন সে কহলু ভানু নাম॥
গুরুজন শুনি তব নিশবদ ভেল।
জ্ঞানদাস চাতুরী উপদেশ কেল॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
॥ ভূপালী॥

কি কহব রাইক চরিত অপার।
ঐছন কতিহুঁ না হেরিয়ে আর॥
গুরুজন সনে আজু চলইতে বাট।
অন্তরে উপজল কানুক নাট॥ ১
পুলকে পুরল তনু ঝর ঝর ঘাম।
অবশ হইয়া কহে কানু কানু নাম॥
ননদি কহয়ে তহিঁ কানু কাঁহা হেরি।
ভানু ভানু করিয়া কহয়ে পুন বেরি॥ ২
অতিশয় তাপে তনুতে বহে ঘাম।
তাহে পুন পুন সে কহলুঁ ভানু নাম॥
গুরুজন শুনি তব নিশবদ ভেল।
জ্ঞানদাস চাতুরি উপদেশ কেল॥

টীকা---
রাই-এর অপার চরিত্র কি বলিব। এমন আর কোখাও দেখি নাই। গুরুজন সঙ্গে আজ পথ চলিতে অন্তরে কানুর নাট উপস্থিত হইল। পুলকে দেহ পূর্ণ হইল। ঝর ঝর ঘাম ঝরিতে লাগিল। অবশ হইয়া কানু কানু নাফ করে। ননদী বলিল, এখানে কানু কোথায় দেখিলে? তাহা শুনিয়া পুনরায় ভানু ভানু বলিল। অতিশয় তাপে দেহে ধাম বহিতেছে ভাই বার বার ভানুর নাম কহিতেছি। গুরুজন শুনিয়া নিঃশব্দ হইল। জানদাস চাতুরী উপদেশ করিলেন।

১ - কানুর লীলাচঞ্চল রঙ্গরসের কথা স্মৃতিপথে উদয় হইল।
২ - ননদিনীর নিকট নিজ লজ্জা ঢাকিবার জন্য কানুর পরিবর্তে 'ভানু' নাম উচ্চারণ করিতে লাগিল। আতপতাপে অতিশয় ক্লিষ্ট হইয়াই ভানুর স্তবস্ততি করিতেছে এইরূপ বুঝাইল।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^