কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বিগলিত কুন্তল মণিময় কুণ্ডল
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ৮ম পল্লব, অনুরাগে কুণ্ডে মিলন, ৭৬১-নং পদসংখ্যা, ১০০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিহগড়া॥

বিগলিত কুন্তল মণিময় কুণ্ডল
রুণুঝুনু অভরণ বাজ।
ঘামহিঁ অলকা তিলক বহি যাওত
ঘন দোলত মণিরাজ॥
দেখ দেখ দুহুঁজন-কেলি।
দুহুঁ দুহুঁ অধর-সুধারস পিবি পিবি
দুহুঁ কিয়ে উনমত ভেলি॥ ধ্রু॥
গীমহি ভুজযুগ উপর শশোধর
কনক-ধরাধর মাঝ।
অপরুপ পবনে সঘন জনু দোলত
গগন সহিত দ্বিজরাজ॥
চঞ্চল চরণ-কমল মণি-নূপুর
সশবদ মঙ্গল পূর।
মনমথ-কোটি মথন করু ঐছন
জ্ঞানদাস চিতে ফূর॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ কেদার॥

বিগলিত কুন্তল,     মণিময় কুণ্ডল,
রুণু ঝুনু আভরণ বাজ।
ঘামহিঁ অলকা,     তিলক বহি যাওত,
ঘন দোলত মণিরাজ॥
দেখ দেখ দুহুঁজন কেলি।
দুহুঁ দুহুঁ অধর,     সুধারস পিবি পিবি,
দুহুঁ কিয়ে উনমত ভেলি॥
গীমহি ভুজযুগ,     উপর শশধর,
কনকধরাধর মাঝ।
অপরূপ পবনে,     সঘন তনু দোলত,
গগন সহিত দ্বিজরাজ॥
চঞ্চল চরণ,     কমল মণি নূপুর,
শবদ মঙ্গল পূর।
মনমথ কোটি,     মথন করু ঐছন,
জ্ঞানদাস চিতে ফুর॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৯২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ কেদার॥

বিগলিত কুন্তল,     মণিময় কুণ্ডল,
রুণু ঝুনু আভরণ বাজ।
ঘামহিঁ অলকা,     তিলক বহি যাওত,
ঘন দোলত মণিরাজ॥
দেখ দেখ দুহুঁজন কেলি।
দুহুঁ দুহুঁ অধর,     সুধারস পিবি পিবি,
দুহুঁ কিয়ে উনমত ভেলি॥
গীমহি ভুজযুগ,     উপর শশধর,
কনক ধরাধর মাঝ।
অপরূপ পবনে,     সঘন তনু দোলত,
গগন সহিত দ্বিজরাজ॥
চঞ্চল চরণ,     কমল মণি নূপুর,
শবদ মঙ্গল পূর।
মনমথ কোটি,     মথন করু ঐছন,
জ্ঞানদাস চিতে ফুর॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ কেদার॥

বিগলিত কুন্তল, মণিময় কুণ্ডল, রুণু ঝুনু
আভরণ বাজ। ঘামহিঁ অলকা, তিলক বহি
যাওত, ঘন দোলত মণিরাজ॥ দেখ দেখ
দুহুঁ জন কেলি। দুহুঁ দুহুঁ অধর, সুধারস
পিবি পিবি, দুহুঁ কিয়ে উনমত ভেলি॥
গীমহি ভুজযুগ, উপর শশধর, কনক ধরাধর
মাঝ। অপরূপ পবনে, সঘন তনু দোলত,
গগন সহিত দ্বিজরাজ॥ চঞ্চল চরণ, কমল
মণি নূপুর, শবদ মঙ্গল পূর। মনমথ
কোটি, মথন করু ঐছন, জ্ঞানদাস চিতে
ফুর॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ কেদার॥

বিগলিত কুন্তল,     মণিময় কুণ্ডল,
রুণু ঝুনু আভরণ বাজ।
ঘামহিঁ অলকা,     তিলক বহি যাওত,
ঘন দোলত মণিরাজ॥
দেখ দেখ দুহুঁজন কেলি।
দুহুঁ দুহুঁ অধর,     সুধারস পিবি পিবি,
দুহুঁ কিয়ে উনমত ভেলি॥
গীমহি ভুজযুগ,     উপর শশধর,
কনক-ধরাধর মাঝ।
অপরূপ পবনে,     সঘন তনু দোলত,
গগন সহিত দ্বিজরাজ॥
চঞ্চল চরণ,     কমল মণি নূপুর,
শবদ মঙ্গলপূর।
মনমথ-কোটী,     মথন করু ঐছন,
জ্ঞানদাসচিতে ফুর॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ১৪৬পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগল মিলন।

বিগলিত কুন্তল মণিময় কুণ্ডল
রুণুঝুনু অভরণ বাজ।
ঘামহিঁ অলকা তিলক বহি যাওত
ঘন দোলত মণি রাজ॥
দেখ দেখ দুহুঁ জন-কেলি।
দুহুঁ দুহুঁ অধর সুধারস পিবি পিবি
দুহুঁ কিয়ে উনমত ভেলি॥
গীমহি ভুজযুগ উপর শশোধর
কনক ধরাধর মাঝ।
অপরূপ পবনে সঘন জনু দোলত
গগন সহিত দ্বিজরাজ॥
চঞ্চল চরণ-কমল মণি-নূপুর
সশবদ মঙ্গল পুর।
মনমথ কোটি মথন করু ঐছন
জ্ঞানদাস চিতে ফুর॥

টীকা---
বিলাসের বর্ণনা।
গীমহি --- গ্রীবা।
উপর শশোধর --- ছন্দানুরোধে শশধরকে শশোধর করা হইয়াছে ; উপরে চন্দ্রবদন।
কনক ধরাধর --- স্বর্ণবর্ণ স্তনযুগল।
গগন সহিত দ্বিজরাজ --- শ্রীকৃষ্ণ আকাশের ন্যায় নীলবর্ণ ;
শ্রীরাধা চন্দ্র বা দ্বিজরাজ।
তুলনীয় --- বিদ্যাপতি (৬৯৭)
বিগলিত চিকুর মিলিত মুখমণ্ডল
চাঁদ বেঢ়ল ঘনমালা। ইত্যাদি।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ১৯৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ ধানশী॥

বিগলিত কুন্তল     মণিময় কুণ্ডল
রুণুঝুণু আভরণ বাজ।
ঘামহি অলকা,     তিলক বহি যাওত.
ঘন দোলত মণিরাজ॥
দেখ দেখ দুহুঁজন কেলি !
দুহুঁ দুহুঁ অধর     সুধারস পিবি পিবি,
দুহুঁ কিয়ে উনমত ভেলি॥
গীমহি ভুজযুগ,     উপর শশধর,
কনক-ধরাধর মাঝ।
অপরূপ পবনে,     সঘনে তনু দোলত,
গগন সহিত দ্বিজরাজ॥
চঞ্চল চরণ,     কমল মণি নূপুর,
শবদ মঙ্গলপূর।
মনমথ-কোটী     মথন করু ঐছন,
জ্ঞানদাসচিতে ফুর॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৯১পৃষ্ঠায় দেওয়া রয়েছে

যুগল-মিলন
॥ কেদার॥

বিগলিত কুন্তল মণিময় কুণ্ডল
রুণুঝুনু অভরণ বাজ।
ঘামহিঁ অলকা তিলক বহি যাওত
ঘন দোলত মণিরাজ॥
দেখ দেখ দুহুঁজন-কেলি
দুহুঁ দুহুঁ অধর-সুধারস পিবি পিবি
দুহুঁ কিয়ে উনমত ভেলি॥ ধ্রু॥
গীমহি ভুজযুগ উপর শশোধর
কনক-ধরাধর মাঝ।
অপরূপ পবনে সঘন জনু দোলত
গগন সহিত দ্বিজরাজ॥
চঞ্চল চরণ-কমল-মণি-নূপুর
সশবদ মঙ্গল পূর।
মনমথ-কোটি মথন করু ঐছন
জ্ঞানদাস চিতে ফুর॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^