কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
না বোল না বোল সখি না বোল এমনে
না বল না বল সখি না বল এমনে

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ, ৮৯৭- নং পদসংখ্যা, ১৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

না বোল না বোল সখি না বোল এমনে।
পরাণ বান্ধিয়া আছি সে বন্ধুর সনে॥ ধ্রু॥
তেজিল কুল শীল এ লোক-লাজ।
কি গুরু-গৌরব গৃহের কাজ॥
তেজিয়া সব লেহা পিরিতি কৈলুঁ।
যে ইহায় বিরতি তারে জিয়ন্তে মেলুঁ॥
যে চিতে দড়াঞাছি সেই সে হয়।
খেপিল বাণ যেন রাখিল নয়॥
ঠেকিলুঁ প্রেমফাঁদে সকলি নাশ।
ভালে সে জ্ঞানদাস না করে আশ॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৭৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ---সখী সম্বোধনে।
॥ শ্রী রাগ॥

না বল না বল সখি না বল এমনে।
পরাণ বান্ধিয়া আছি সে বন্ধুর সনে॥
ত্যজিলে কুল শীল এ লোক লাজ।
কি গুরু গৌরব গৃহের কাজ॥
তেজিয়া সব লেহা পিরীতি কৈনু।
যে হইবে বিরতি ভাবে তেজিয়া মৈনু॥
যে চিতে দাড়াঞাছি সেই সে হয়।
ক্ষেপিল বাণ যে রাখিল নয়॥
ঠেকিল প্রেম ফাঁদে সকলি নাশ।
ভালে সে জ্ঞানদাস না করে আশ॥ @

@ - গীত কল্পতরু এবং পদকল্পতরু গ্রন্থে এই পদটী জ্ঞানদাসের ভণিতাযুক্ত দেথিতে পাওয়া যায়, অন্যান্য গ্রন্থে চণ্ডীদাসের ভণিতা আছে।

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ।
॥ শ্রী রাগ॥

না বল না বল সখি না বল এমনে।
পরাণ বান্ধিয়া আছি সে বন্ধুর সনে॥
ত্যজিলে কুল শীল এ লোক লাজ।
কি গুরু গৌরব গৃহের কাজ॥
তেজিয়া সব লেহা পিরীতি কৈনু।
যে হইবে বিরতি ভাবে তেজিয়া মৈনু॥
যে চিতে দাড়াঞাছি সেই সে হয়।
ক্ষেপিল বাণ যে রাখিল নয়॥
ঠেকিল প্রেম ফাঁদে সকলি নাশ।
ভালে সে জ্ঞানদাস না করে আশ॥

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৩৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ শ্রীরাগ॥

না বল না বল সখি না বল এমনে।
পরাণ বান্ধিয়া আছি সে বন্ধুর সনে॥
ত্যজিলে কুল শীল এ লোক লাজ।
কি গুরু গৌরব গৃহের কাজ॥
তেজিয়া সব লেহা পিরীতি কৈনু।
যে হইবে বিরতি ভারে তেজিয়া মৈনু॥
যে চিতে দাড়াঞাছি সেই সে হয়।
ক্ষেপিল বাণ যে রাখিল নয়॥
ঠেকিল প্রেম ফাঁদে সকলি নাশ।
ভালে সে জ্ঞানদাস না করে আশ॥

এই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, আক্ষেপানুরাগ (প্রেম প্রতি), ৩৯০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

না বল না বল সখি না বল এমনে।
পরাণ বান্ধিয়া আছি সে বন্ধুর সনে॥
তেজিল কুল শীল এ লোক-লাজ।
কি গুরু-গৌরব গৃহের কাজ॥
তেজিয়া সব লেহা পিরীতি কৈলুঁ।
যে হইবে বিরতি ভাবে তেজিয়া মৈলুঁ॥
যে চিতে দড়াঞাছি সেই সে হয়।
খেপিল বাণ যে রাখিল নয়॥
ঠেকিলুঁ প্রেমফান্দে সকলি নাশ।
ভালে সে জ্ঞানদাস না করে আশ॥

এই পদটি ১৩৬৮ বঙ্গাব্দে (১৯৬১ খৃষ্টাব্দ) প্রকাশিত, সরোজ বন্দ্যোপাধ্যায় দ্বারা সম্পাদিত, এবং পূর্ণেন্দুশেখর পত্রী দ্বারা সজ্জিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদরত্নাবলী” ১ম সংস্করণের ১৯১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

না বোল না বোল সখী না বোল এমনে।
পরাণ বান্ধিয়া আছি সে বন্ধুর সনে॥
ত্যজিলে কুল-শীল এ লোক-লাজ।
কি গুরু-গৌরব গৃহের কাজ॥
তেজিয়া সব লেহা পিরীতি কৈলুঁ।
যে ইহায় বিরতি ভাবে জিয়ন্তে মেলুঁ॥
যে চিতে দড়াঞাছি সেই সে হয়।
খেপিল বাণ যেন রাখিল নয়॥
ঠেকিলুঁ প্রেমফাঁদে সকলি নাশ।
ভালে সে জ্ঞানদাস না করে আশ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^