কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সহজেই কুলবতী বালা
সহজই কুলবতী বালা

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ, ৯১৫- নং পদসংখ্যা, ১৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

সহজেই কুলবতী বালা।
সো কি সহই প্রেম-জালা॥
তাহে গুরু-গঞ্জন বোল।
অহনিশি অন্তর ডোল॥
তাহে নিতি প্রেম-তরঙ্গ।
জোরি কবহুঁ নহ ভঙ্গ॥
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধ-মন্দিরে জনু শারী॥
সকল কহব কানু-ঠাম।
ইথে কি কহয়ে পরিণাম॥
জ্ঞানদাস কহ তায়।
পরিণামে বড়ই সে দায়॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৮৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ --- সখী সম্বোধনে
॥ সুহই॥

সহজই কুলবতী বালা।
সে কি সহই প্রেম জ্বালা॥
তাহে গুরু গঞ্জন বোল।
অহনিশি অন্তর রোল॥
তাহে নিতি প্রেম তরঙ্গ।
জোরি কবহুঁ নহু ভঙ্গ॥
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধ মন্দিরে অনুসারি॥
সকল কহব কানু ঠাম।
ইথে কি কহয়ে পরিণাম॥
জ্ঞানদাস কহে তায়।
পরিণামে বড়ই সে দায়॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৩১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধন।
॥ সুহই॥

সহজই কুলবতী বালা।
সে কি সহই প্রেম জ্বালা॥
তাহে গুরু গঞ্জন বোল।
অহনিশি অন্তর রোল॥
তাহে নিতি প্রেম তরঙ্গ।
জোরি কবহুঁ নহু ভঙ্গ॥
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধ মন্দিরে অনুসারি॥
সকল কহব কানু ঠাম।
ইথে কি কহয়ে পরিণাম॥
জ্ঞানদাস কহে তায়।
পরিণামে বড়ই সে দায়॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৬৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধন।
॥ সুহই॥

সহজই কুলবতী বালা। সে কি সহই
প্রেম জ্বালা॥ তাহে গুরু-গঞ্জন বোল।
অহর্নিশি অন্তরে রোল॥ তাহে নিতি প্রেম
তরঙ্গ। জোরি কবহুঁ নহু ভঙ্গ॥ দুরজন
সঙ্গ সঞ্চারি। ব্যাধ মন্দিরে অনুসারি॥
সকল কহব কানু ঠাম। ইথে কি কহয়ে
পরিণাম॥ জ্ঞানদাস কহে তায়। পরিণামে
বড়ই সে দায়॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ।
॥ সুহই॥

সহজই কুলবতী বালা।
সে কি সহই প্রেমজ্বালা॥
তাহে গুরু-গঞ্জন-বোল।
অহনিশি অন্তর রোল॥
তাহে নিতি প্রেম-তরঙ্গ।
জোরি কবহুঁ নহু ভঙ্গ॥
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধ-মন্দিরে অনুসারি॥
সকল কহব কানু ঠাম।
ইথে কি কহয়ে পরিণাম॥
জ্ঞানদাস কহে তায়।
পরিণামে বড়ই সে দায়॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৮২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে

সহজেই কুলবতী বালা।
সো কি সহই প্রেম-জ্বালা॥
তাহে গুরু গঞ্জন বোল।
অবনিশি অন্তর ডোল॥
তাহে নিতি প্রেম তরঙ্গ।
জোরি কবহুঁ নহ ভঙ্গ॥
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধ-মন্দিরে জনু শারী॥
সকল কহব কানু-ঠাম।
ইথে কি কহয়ে পরিণাম॥
জ্ঞানদাস কহ তায়।
পরিণামে বড়ই সে দায়॥

টীকা ---
অন্তর ডোল --- হৃদয় দুলিতে থাকে
জোরি কবহুঁ নহু ভঙ্গ --- কখনও যেন আমাদের জোরি বা মিলন ভঙ্গ না হয়। (‘কখনও যুগল ছাড়া হয় নাই’ ব্যাখ্যা করিলে --- ‘সকল কহব কানুঠাম’ দূতীর প্রতি রাধার এই বাক্য নিরর্থক হয় )।
ব্যাধ মন্দিরে জনু শারী --- ব্যাধের বাড়ীতে শালিক পক্ষিণীর যেমন অবস্থা (কখন বা বধ করে এই ভয়)।

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৩৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ সুহই॥

সহজই কুলবতী বালা।
সে কি সহই প্রেমজ্বালা॥
তাহে গুরু-গঞ্জন-বোল।
অহনিশি অন্তরে রোল॥
তাহে নিতি প্রেম-তরঙ্গ।
জোরি কবহুঁ নহু ভঙ্গ॥
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধ-মন্দিরে অনুসারি॥
সকল কহব কানু ঠাম।
ইথে কি কহয়ে পরিণাম॥
জ্ঞানদাস কহে তায়।
পরিণামে বড়ই সে দায়॥

এই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, আক্ষেপানুরাগ (প্রেম বিচার), ৩৯৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ যথা রাগ॥

সহজেই কুলবতী বালা।
সে কি সহই প্রেম-জ্বালা॥
তাহে গুরু-গঞ্জন বোল।
অহনিশি অন্তর রোল॥
তাহে নিতি প্রেম-তরঙ্গ।
জোর কবহুঁ নহু ভঙ্গ॥
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধ-মন্দিরে জনু শারী॥
সকল কহব কানু ঠাম।
ইথে কি কহয়ে পরিণাম॥
জ্ঞানদাস কহ তায়।
পরিণামে বড়ই সে দায়॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪২১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

স্বগতকথনে
॥ শ্রীরাগ॥

সহজেই কুলবতী বালা।
সো কি সহই প্রেমজালা॥
তাহে গুরুগঞ্জন বোল।
অহনিশি অন্তর ডোল॥
তাহে নিতি প্রেমতরঙ্গ।
জোরি কবহুঁ নহু ভঙ্গ॥
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধমন্দিরে জনু শারী॥
সকল কহব কানুঠাম।
ইথে কি কহয়ে পরিণাম॥
জ্ঞানদাস কহ তায়।
পরিণামে বড়ই সে দায়॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ বাগ॥ @

সহজেই কুলবতী বালা।
সো কি সহই প্রেম-জালা॥
তাহে গুরু-গঞ্জন বোল।
অহনিশি অন্তর ডোল॥
তাহে নিতি প্রেম-তরঙ্গ।
জোরি কবহুঁ নহ ভঙ্গ॥
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধ-মন্দিরে জনু শারী॥
সকল কহব কানু-ঠাম।
ইথে কি কহয়ে পরিণাম॥
জ্ঞানদাস কহ তায়।
পরিণামে বড়ই সে দায়॥

@ - পদটির রাগের যায়গায় "বাগ" লেখা রয়েছে।

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহজেই কুলবতী বালা।
সে কি সহই প্রেমজালা॥
তাহে গুরুগঞ্জন বোল।
অহনিশি অন্তর ডোল॥
তাহে নিতি প্রেমতরঙ্গ।
জোরি কবহুঁ নহ ভঙ্গ॥
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধমন্দিরে জনু শারী॥
সকল কহব কানুঠাম।
ইথে কি কহয়ে পরিণাম॥
জ্ঞানদাস কহ তায়।
পরিণামে বড়ই সে দায়॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^