কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
গৃহে গুরুজন স্বামি-তরজন
গৃহ গুরুজন স্বামীর বচন
গৃহে গুরুজন স্বামী তরজন

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ, ৯৫৮- নং পদসংখ্যা, ১৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

গৃহে গুরুজন     স্বামি-তরজন
যা লাগি না দিলুঁ কাণে।
এখন কি লাগি     সে জন আমারে
না চাহে নয়ান-কোণে॥
সই পরখি বুঝলুঁ কাজে।
বিনি অপরাধে     সাধিলে বাদ
জগত ভরিল লাজে॥ ধ্রু॥
সে সব পিরিতি     আদর আরতি
সদাই পড়িছে মনে।
প্রেম-পরাভব     এমন জানিয়া
এখন যায় পরাণে॥
সহজে অবলা     আগু অনুসরে
না জানি কি হয় পাছে।
জ্ঞানদাস বোলে     সময় বুঝিতে
কে জন এমন আছে॥

এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতী বাংলা-পুথিশালার "রতন লাইব্রেরী সংগ্রহ"-র অন্তর্ভুক্ত ও সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ” পুথির ১৯৮২ সালে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত এবং তপনকুমার মুখোপাধ্যায়, অণিমা মুখোপাধ্যায় ও পরমেশ্বর মাহাতা দ্বারা সহ-সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের ১৮২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ রাগ তালো যথা॥

গৃহ গুরুজন স্বামীর বচন যা লাগি না দিনু কানে।
এখন কি লাগি সে জন আমারে না চাহে নয়ানকোণে॥
সোই পরখি দেখিনু কাজে।
বিনি অপরাধে সাধিল বাদে জগত ভরিল লাজে॥
সে সব পিরিতি আদর আরতি সদাই পড়িছে মনে।
প্রেম পরাভব এমন জানিএ এখন জায় পরানে॥
সহজে অবলা আগু অনুসরে না জানি কি হয় পাছে।
জ্ঞানদাস কহে সময় বুঝিতে কে জন এমন আছে॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ---সখী সম্বোধনে।
॥ সিন্ধুড়া॥

গৃহে গুরুজন, স্বামী তরজন,
যা লাগি না দিনু কাণে।
এখন কি লাগি, সে জন আমারে,
না চাহে নয়ান কোণে॥
সই পরখে বুঝিনু কাজে।
বিনি অপরাধে, সাধিলে বাদ,
জগত ভরিল লাজে॥ ধ্রু।
সে সব পিরীতি, আদর আরতি,
সদাই পড়িছে মনে।
প্রেম পরাভব, এমন জানিয়া,
এখন যায় পরাণে॥
সহজে অবলা, আগু অনুসরে,
না জানি কি হয় পাছে।
জ্ঞানদাস কহে, সময় বুঝিতে,
কে জান এমন আছে॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২২৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধন।
॥ সিন্ধুড়া॥

গৃহে গুরুজন, স্বামী তরজন,
যা লাগি না দিনু কাণে।
এখন কি লাগি, সে জন আমারে,
না চাহে নয়ান কোণে॥
সই পরখে বুঝিনু কাজে।
বিনি অপরাধে, সাধিল বাদ,
জগত ভরিল লাজে॥
সে সব পিরীতি, আদর আরতি,
সদাই পড়িছে মনে।
প্রেম পরাভব, এমন জানিয়া,
এখন যায় পরাণে॥
সহজে অবলা, আগু অনুসরে,
না জানি কি হয় পাছে।
জ্ঞানদাস কহে, সময় বুঝিতে,
কে জান এমন আছে॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৬১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধন।
॥ সিন্ধুড়া॥

গৃহে গুরুজন, স্বামী তরজন, যা লাগি
না দিনু কাণে। এখন কি লাগি, সে জন
আমারে, না চাহে নয়ান কোণে॥ সই
পরখে বুঝিনু কাজে। বিনি অপরাধে,
সাধিল বাদ, জগত ভরিল লাজে॥ সে সব
পিরীতি, আদর আরতি, সদাই পড়িছে
মনে। প্রেম পরাভব, এমন জানিয়া,
এখন যায় পরাণে॥ সহজে অবলা, আগু
অনুসরে, না জানি কি হয় পাছে। জ্ঞান-
দাস কহে, সময় বুঝিতে, কে জান এমন
আছে॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ।
॥ সিন্ধুড়া॥

গৃহে গুরুজন, স্বামী-তরজন,
যা লাগি না দিনু কাণে।
এখন কি লাগি, সে জন আমারে,
না চাহে নয়ান কোণে॥
সই, পরখে বুঝিনু কাজে।
বিনি অপরাধে, সাধিলে বাদ,
জগত ভরিল লাজে॥
সে সব পিরীতি, আদর আরতি,
সদাই পড়িছে মনে।
প্রেম পরাভব, এমন জনিয়া,
এখন যায় পরাণে॥
সহজে অবলা, আগু অনুসারে,
না জানি কি হয় পাছে।
জ্ঞানদাস কহে, সময় বুঝিতে,
কে জান এমন আছে॥

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২২৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ সিন্ধুড়া॥

গৃহে গুরুজন, স্বামী-তরজন,
যা লাগি না দিনু কাণে।
এখন কি লাগি, সে জন আমারে,
না চাহে নয়ান কোণে॥
সই পরখে বুঝিনু কাজে।
বিনি অপরাধে, সাধিল বাদ,
জগত ভরিল লাজে॥
সে সব পিরীতি, আদর আরতি,
সদাই পড়িছে মনে।
প্রেম পরাভব, এমন জনিয়া,
এখন যায় পরাণে॥
সহজে অবলা, আগু অনুসারে,
না জানি কি হয় পাছে।
জ্ঞানদাস কহে, সময় বুঝিতে,
কে জান এমন আছে॥

এই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, আক্ষেপানুরাগ, ৪২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গৃহে গুরুজন স্বামি-তরজন
যা লাগি না দিলুঁ কানে।
এখন কি লাগি সে জন আমারে
না চাহে নয়ান-কোণে॥
সই পরখি বুঝলুঁ কাজে।
বিনি অপরাধে সাধিলে বাদ
জগত ভরিল লাজে॥
সে সব পিরীতি আদর আরতি
সদাই পড়িছে মনে।
প্রেম-পরভাব এমন জানিয়া
এখন যায় পারণে॥
সহজে অবলা আগু অনুসরে
না জানি কি হয় পাছে।
জ্ঞানদাস কহে সময় বুঝিতে
কে জন এমন আছে॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ।
॥ সিন্ধুড়া॥

গৃহে গুরুজন স্বামি-তরজন
যা লাগি না দিলুঁ কানে।
এখন কি লাগি সে জন আমারে
না চাহে নয়ান-কোণে॥
সই পরখি বুঝিলুঁ কাজে।
বিনি অপরাধে বাদ সে সাধিল
জগত ভরিল লাজে॥
সে সব পিরিতি আদর আরতি
সদাই পড়িছে মনে।
প্রেম-পরাভব এমন জানিয়া
পরাণ যায় এখনে॥
সহজে অবলা আগু অনুসরে
না জানি কি হয় পাছে।
জ্ঞানদাস বোলে সময় বুঝিতে
কোন জন হেন আছে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^