কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ভালই আছিলুঁ আন মনে
ভালই আছিনু আন মনে
ভালই আছিলাম আন মনে

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ, ৯৬০- নং পদসংখ্যা, ১৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

ভালই আছিলুঁ আন-মনে।
প্রমাদ পড়িল সেই খণে॥
কেনে শুনাইলা তার গুণ।
উথলিল আগুনের খুন॥
নিশি দিশি যার গুণ গাই।
তার কেনে এত নিঠুরাই॥
যার লাগি তেয়াগিলুঁ ঘর।
সে কেনে ভাবয়ে ভিন পর॥
যার লাগি কুলে দিলুঁ ছাই।
তারে কেনে দেখিতে না পাই॥
সতীর সমাজে হৈলুঁ মন্দ।
জ্ঞানদাস শুনি রহু ধন্দ॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৮৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

ভালই আছিনু আন মনে।
প্রমাদ পড়িল সেই ক্ষণে॥
কেনে শুনাইলি তার গুণ।
উথলিল আগুণের খুন॥
নিশি দিসি যার গুণ গাই।
সে কেনে এতেক নিঠুরাই॥
যার লাগি তেয়াগিনু ঘর।
সে কেনে ভাবয়ে ভিন পর॥
যার লাগি কুলে দিনু ছাই।
তারে কেনে দেখিতে না পাই॥
সতীর সমাজে হইনু মন্দ।
জ্ঞানদাস শুনি রহু ধন্দ॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৩৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধন।
॥ সুহই॥

ভালই আছিনু আন মনে।
প্রমাদ পড়িল সেই ক্ষণে॥
কেনে শুনাইলি তার গুণ।
উথলিল আগুণের খুন॥
নিশি দিশি যার গুণ গাই।
সে কেনে এতেক নিঠুরাই॥
যার লাগি তেয়াগিনু ঘর।
সে কেনে ভাবয়ে ভিন পর॥
যার লাগি কুলে দিনু ছাই।
তারে কেনে দেখিতে না পাই॥
সতীর সমাজে হইনু মন্দ।
জ্ঞানদাস শুনি রহু ধন্দ॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৬৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধন।
॥ সুহই॥

ভালই আছিনু আন মনে। প্রমাদ
পড়িল সেই ক্ষণে॥ কেনে শুনাইলি তার
গুণ। উথলিল আগুণের খুন॥ নিশি দিশি
যার গুণ গাই। সে কেনে এতেক নিঠুরাই॥
যার লাগি তেয়াগিনু ঘর। সে কেনে
ভাবয়ে ভিন পর॥ যার লাগি কুলে দিনু
ছাই। তারে কেনে দেখিতে না পাই॥
সতীর সমাজে হইনু মন্দ। জ্ঞানদাস শুনি
রহু ধন্দ॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ।
॥ সুহই॥

ভালই আছিনু আন মনে।
প্রমাদ পড়িল সেই ক্ষণে॥
কেনে শুনাইলি তার গুণ।
উথলিল আগুণের খুন॥
নিশি দিশি যার গুণ গাই।
সে কেনে এতেক নিঠুরাই॥
যার লাগি তোয়াগিনু ঘর।
সে কেনে ভাবয়ে ভিন পর॥
যার লাগি কুলে দিনু ছাই।
তারে কেনে দেখিতে না পাই॥
সতীর সমাজে হইনু মন্দ।
জ্ঞানদাস শুনি রহু ধন্দ॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৮৭পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ভালই আছিলাম আন মনে।
প্রমাদ পড়িল সেই ক্ষণে॥
কেনে শুনাইলে তার গুণ।
@@@@@@@@@@@@
নিশি দিশি যার গুণ গাই।
সে কেনে এতেক নিঠুরাই॥
যার লাগি তোয়াগিনু ঘর।
সে কেন বাসয়ে ভিন পর॥
যার লাগি কুলে দিনু ছাই।
তারে কেনে দেখিতে না পাই॥
সতীর সমাজে হইনু মন্দ।
জ্ঞানদাস শুনি রহু ধন্দ॥

@@@@@@@ - "উথলিল আগুন দ্বিগুণ॥" এই কলিটি এখানে ছাপা হয়নি।

টীকা ---
এতেক নিঠুরাই --- এমন নিষ্ঠুর ব্যবহার করে।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৩৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ সুহই॥

ভালই আছিলুঁ আন মনে।
প্রমাদ পড়িল সেই ক্ষণে॥
কেন শুনাইলা তার গুণ।
উথলিল আগুণের খুন॥
নিশি দিশি যার গুণ গাই।
সে কেনে এতেক নিঠুরাই॥
যার লাগি তেয়াগিনু ঘর।
সে কেন ভাবয়ে ভিন পর॥
যার লাগি কুলে দিনু ছাই।
তারে কেন দেখিতে না পাই॥
সতীর সমাজে হৈনু মন্দ।
জ্ঞানদাস শুনি রহ ধন্দ॥

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, আক্ষেপানুরাগ, ৪২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

ভালই আছিলুঁ আন মনে।
প্রমাদ পড়িল সেই ক্ষণে॥
কেন শুনাইলা তার গুণ।
উথলিল আগুণের খুন॥
নিশি দিশি যার গুণ গাই।
সে কেনে এতেক নিঠুরাই॥
যার লাগি তেয়াগলুঁ ঘর।
সে কেন ভাবয়ে ভিন পর॥
যার লাগি কুলে দিলুঁ ছাই।
তারে কেন দেখিতে না পাই॥
সতীর সমাজে হইলুঁ মন্দ।
জ্ঞানদাস শুনি রহু ধন্দ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ সুহই॥

ভালই আছিলুঁ আন-মনে।
প্রমাদ পড়িল সেই খণে॥
কেনে শুনাইলা তার গুণ।
উথলিল আগুন দ্বিগুণ॥
নিশি দিশি যার গুণ গাই।
তার কেনে এত নিঠুরাই॥
যার লাগি তেয়াগিলুঁ ঘর।
সে কেনে ভাবয়ে ভিন পর॥
যার লাগি কুলে দিলুঁ ছাই।
তারে কেনে দেখিতে না পাই॥
সতীর সমাজে হৈলুঁ মন্দ।
জ্ঞানদাস শুনি রহু ধন্দ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^