কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বন্ধুর লাগিয়া সব তেয়াগিলুঁ
বন্ধুর লাগিআ সব তেয়াগিনু
বন্ধুর লাগিয়া সব তেয়াগিনু
বঁধুর লাগিয়া সব তেয়াগিনু

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ, ৯৬১- নং পদসংখ্যা, ১৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

বন্ধুর লাগিয়া     সব তেয়াগিলুঁ
লোকে অপযশ কয়।
এ ধন আমার     লয় অন্য জন
ইহা কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া     আন বাড়ী যায়
আমারি আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়ানে
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি পেলি     বেশ দূর করি
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া     এমন করিলে
না জানি সে জন কে।
আমার পরাণ     করিছে যেমন
এমনি হউক সে॥
জ্ঞানদাস কহে     শুনহ সুন্দরি
মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতী বাংলা-পুথিশালার "রতন লাইব্রেরী সংগ্রহ"-র অন্তর্ভুক্ত ও সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ” পুথির ১৯৮২ সালে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত এবং তপনকুমার মুখোপাধ্যায়, অণিমা মুখোপাধ্যায় ও পরমেশ্বর মাহাতা দ্বারা সহ-সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের ১৮২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ রাগ তালো যথা॥

বন্ধুর লাগিআ   সব তেয়াগিনু   লোকে অপযশ কয়।
এ ধন আমার   লয় অন্য ধন   ইহা কি পরাণে সয়॥
সখি কত না রাখিব হিয়া।
আমার বন্ধু   আন বাড়ী জায়   আমার আঙ্গিনা দিআ॥ ধ্রু॥
জে দিন দেখিব   আপন নয়নে   আন জন সঙ্গে কথা।
কেশ ছিড়ে ফেলি   বেশ দূরে করি   ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিআ   এমন করিলে   না জানি সে জন কে।
আমার পরাণ   জেমৎ করিছে   এমতি হউক সে॥
জ্ঞানদাস কহে   সুনহ সুন্দরি   মনে না ভাবিহ আন।
তুহু সে শ্যামের   সরবস ধন   শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৮৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ---সখী সম্বোধনে
॥ শ্রীরাগ॥

বন্ধুর লাগিয়া,     সব তেয়াগিনু,
লোকে অপযশ কয়।
এধন আমার,     লয় অন্য জনা,
ইহা কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া,     আন বাড়ী যায়
আমারি আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব,     আপন নয়নে,
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি ফেলি,     বেশ দূরে করি,
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া,     এমন করিলে,
না জানি সে জন কে।
আমার পরাণ,     করিছে যেমন,
এমন হউক সে॥
জ্ঞানদাস কহে,     শুন হে সুন্দরি,
মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের,     সরবস ধন,
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৩২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধন।
॥ শ্রীরাগ॥

বন্ধুর লাগিয়া,     সব তেয়াগিনু,
লোকে অপযশ কয়।
এধন আমার,     লয় অন্য জনা,
ইহা কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া,     আন বাড়ী যায়
আমারি আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব,     আপন নয়নে,
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি ফেলি,     বেশ দূরে করি,
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া,     এমন করিলে,
না জানি সে জন কে।
আমার পরাণ,     করিছে যেমন,
এমন হউক সে॥
জ্ঞানদাস কহে,     শুন হে সুন্দরি,
মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের,     সরবস ধন,
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৬৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধন।
॥ শ্রীরাগ॥

বন্ধুর লাগিয়া, সব তেয়াগিনু, লোকে
অপযশ কয়। এধন আমার, লয় অন্য জনা,
ইহা কি পরাণে সয়॥ সই কত না রাখিব
হিয়া। আমার বন্ধুয়া, আন বাড়ী যায়,
আমারি আঙ্গিনা দিয়া॥ যে দিন দেখিব,
আপন নয়নে, আন জন সঞে কথা। কেশ
ছিঁড়ি ফেলি, বেশ দূরে করি, ভাঙ্গিব আপন
মাথা॥ বন্ধুর হিয়া, এমন করিলে, না
জানি সে জন কে। আমার পরাণ, করিছে
যেমন, এমন হউক সে॥ জ্ঞানদাস কহে,
শুন হে সুন্দরি, মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের, সরবস ধন, শ্যাম সে
তোহারি প্রাণ॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ।
॥ শ্রীরাগ॥

বন্ধুর লাগিয়া,     সব তেয়াগিনু,
লোকে অপযশ কয়।
এধন আমার,     লয় অন্য জনা,
ইহা কি পরাণে সয়॥
সই, কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া,     আন বাড়ী যায়
আমারি আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব,     আপন নয়নে,
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি ফেলি,     বেশ দূরে করি,
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া,     এমন করিলে,
না জানি সে জন কে।
আমার পরাণ,     করিছে যেমন,
এমন হউক সে॥
জ্ঞানদাস কহে,     শুন হে সুন্দরি,
মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের,     সরবস ধন,
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, সন্দিগ্ধ, ২৮০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বন্ধুর লাগিয়া     সব তেয়াগিলুঁ
লোকে অপযশ কয়।
এ ধন আমার     লয় অন্য জন
ইহা কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া     আন বাড়ী যায়
আমার আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়ানে
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি পেলি     বেশ দূর করি
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া     এমন করিলে
না জানি সে জন কে।
আমার পরাণ     করিছে যেমন
এমনি হউক সে॥
জ্ঞানদাস কহে     শুনহ সুন্দরি
মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটির সহিত সংকীর্ত্তনামৃতের (৩৯১ ) নরহরি রচিত পদের কিছু মিল দেখা যায়---
যথা----

সই কত না সহিব ইহা।
আমার বন্ধুয়া     আন বাড়ী যায়
আমার আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়নে
কহে কারো সনে কথা।
কেশ ছিড়িব     বেশ দুরে থোব
ভাঙ্গিব আপন মাথা॥
যাহার লাগিঞা     সব তেয়াগিলাম
লোকে অপযশ গায়।
এ ধন পরান     লয়ে আন জন
তা নাকি আমারে সয়॥
কহে নরহরি     শুন ল সুন্দরি
কারে না করিহ রোষ।
কাহ্ণ গুণনিধি     বিধি মিলাওল
আপন করম-দোষ॥

মত্সম্পাদিত চণ্ডীদাসের পদাবলীতে ( পৃঃ৬৭---৭২ ) চণ্ডীদাসের পদের সহিত ইহার কতটা সাদৃশ্য আছে তাহা বিচার করা হইয়াছে।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৩৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ শ্রীরাগ॥

বন্ধুর লাগিয়া     সব তেয়াগিনু
লোকে অপযশ কয়।
এধন আমার     লয় অন্য জনা
ইহা কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া     আন বাড়ী যায়
আমার আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়নে
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি ফেলি     বেশ দূরে করি
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া     এমন করিলে
না জানি সে জন কে।
আমার পরাণ     করিছে যেমন
এমন হউক সে॥
জ্ঞানদাস কহে     শুন হে সুন্দরি,
মনে না ভাবিহ আন।
তুহু সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত বিভূতিভূষণ মিত্র সম্পাদিত “কাব্য-রত্নমালা” গ্রন্থের, আক্ষেপানুরাগ (সখী সম্বোধনে), ১৮৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

বঁধুর লাগিয়া     সব তেয়াগিনু
লোকে অপযশ কয়।
এ ধন আমার     লয় অন্য জনা
ইহা কি পরাণে সয়॥
সই, কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া     আন বাড়ী যায়
আমার আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়নে
আন জন সঙ্গে কথা।
কেশ ছিঁড়ি ফেলি     বেশ দূরে করি
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া     এমন করিলে
না জানি সে জন কে।
আমার পরাণ     করিছে যেমন
এমন হউক সে॥
জ্ঞানদাস কহে,     শুন হে সুন্দরি,
মনে না ভাবিহ আন।
তুহুঁ যে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, আক্ষেপানুরাগ, ৪২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

বন্ধুর লাগিয়া     সব তেয়াগিলুঁ
লোকে অপযশ কয়।
এ ধন আমার     অন্য জনা লেয়
তাই কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া     আন বাড়ী যায়
আমার আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়ানে
আন জনা সঙে কথা।
কেশ ছিঁড়ি ফেলি     বেশ দূরে করি
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া     এমন করিল
না জানি সে জন কে।
আমার পরাণ     করিছে যেমন
এমন হউক সে॥
জ্ঞানদাস কহে     শুনহ সুন্দরি,
মনে না ভাবিহ আন।
তুহুঁ যে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোঁহারি প্রাণ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধনে
॥ শ্রীরাগ॥

বন্ধুর লাগিয়া     সব তেয়াগিলুঁ
লোকে অপযশ কয়।
এ ধন আমার     লয় অন্য জন
ইহা কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া     আন বাড়ী যায়
আমারি আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়ানে
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি পেলি     বেশ দূর করি
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া     এমন করিলে
না জানি সে জন কে।
আমার পরাণ     করিছে যেমন
এমনি হউক সে॥
জ্ঞানদাস কহে     শুনহ সুন্দরি
মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ শ্রীরাগ॥

বন্ধুর লাগিয়া     সব তেয়াগিলুঁ
লোকে অপযশ কয়।
এ ধন আমার     লয় অন্য জন
ইহা কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া     আন বাড়ী যায়
আমারি আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়ানে
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি পেলি     বেশ দূর করি
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া     এমন করিলে
না জানি সে জন কে।
আমার পরাণ     করিছে যেমন
এমনি হউক সে॥
জ্ঞানদাস কহে     শুনহ সুন্দরি
মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৩৬৮ বঙ্গাব্দে (১৯৬১ খৃষ্টাব্দ) প্রকাশিত, সরোজ বন্দ্যোপাধ্যায় দ্বারা সম্পাদিত, এবং পূর্ণেন্দুশেখর পত্রী দ্বারা সজ্জিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদরত্নাবলী” ১ম সংস্করণের ১৯৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বন্ধুর লাগিয়া     সব তেয়াগিলুঁ
লোকে অপযশ কয়।
এ ধন আমার     লয় অন্য জন
ইহা কি পরানে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া     আন-বাড়ি যায়
আমারি আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়ানে
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি পেলি     বেশ দূর করি
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া     এমন করিলে
না জানি সে-জন কে।
আমার পরাণ     যেমন করিছে
এমনি হউক সে॥
জ্ঞানদাস কহে     শুনহ সুন্দরী
মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমানবিহারী মজুমদার সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন "পাঁচশত বত্সরের পদাবলী ১৪১০-১৯১০" এর ১১৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বন্ধুর লাগিয়া     সব তেয়াগিলুঁ
লোকে অপযশ কয়।
এ ধন আমার     লয় অন্য জন
ইহা কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া     আন বাড়ী যায়
আমারি আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়ানে
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি পেলি     বেশ দূর করি
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া     এমন করিলে
না জানি সে জন কে।
আমার পরাণ     করিছে যেমন
এমনি হউক সে॥
জ্ঞানদাস কহে     শুনহ সুন্দরি
মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমান বিহারী মজুমদার সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য” এর ৪০২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ।

বন্ধুর লাগিয়া     সব তেয়াগিলুঁ
লোকে অপযশ কয়।
এ ধন আমার     লয় অন্য জন
ইহা কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া     আন বাড়ী যায়
আমারি আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব     আপন নয়ানে
আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি পেলি     বেশ দূর করি
ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া     এমন করিলে
না জানি সে জন কে।
আমার পরাণ     করিছে যেমন
এমনি হউক সে॥
জ্ঞানদাস কহে     শুনহ সুন্দরি
মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোহারি প্রাণ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৩৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বন্ধুর লাগিয়া সব তেয়াগিলুঁ
      লোকে অপযশ কয়।
এ ধন আমার লয় অন্য জন
      ইহা কি পরাণে সয়॥
সই কত না রাখিব হিয়া।
আমার বন্ধুয়া আন বাড়ী যায়
      আমারি আঙ্গিনা দিয়া॥
যে দিন দেখিব আপন নয়ানে
      আন জন সঞে কথা।
কেশ ছিঁড়ি পেলি বেশ দূর করি
      ভাঙ্গিব আপন মাথা॥
বন্ধুর হিয়া এমন করিলে
      না জানি সে জন কে।
আমার পরাণ করিছে যেমন
      এমনি হউক সে॥
জ্ঞানদাস কহে শুনহ সুন্দরি
      মনে না ভাবিহ আন।
তুহুঁ সে শ্যামের সরবস ধন
      শ্যাম সে তোহারি প্রাণ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^