কবি নসির মামুদ এর বৈষ্ণব পদাবলী
*
চলত রাম সুন্দর শ্যাম
খেলত রাম সুন্দর শ্যাম
ধেনু সঙ্গে গোঠে রঙ্গে
ভণিতা নসিরমামুদ, নশীরাম,
কবি নসির মামুদ
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ২য় খণ্ড, ৩য়
শাখা, ২৫শ পল্লব, দান-লীলা, পদসংখ্যা ১৩২৯। এই পদটি নিমানন্দ দাস সংকলিত
পদরসসার পুথির ১৮৩৯ সংখ্যক পদ।

.        তুড়ী।

চলত রাম সুন্দর শ্যাম
পাঁচনি কাচনি বেত্র বেণু
.           মুরলি-খুরলি গান রি।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি
তরণি-তনয়া-তীরে কেলি
ধবলী শাঙলি আও রি আও রি
.            ফুকরি চলত কান রি॥
বয়েস কিশোর মোহন ভাতি
বদন-ইন্দু জলদ-কাঁতি
চারু-চন্দ্রি গুঞ্জাহার
.            বদনে মদন-ভান রি।
আগম নিগম বেদসার
লীলায় করত গোঠ-বিহার
নসিরমামুদ করত আশ
.            চরণে শরণ দান রি॥

টীকা -
পাচনি - গোচারণ দণ্ড। কাচনি - কাচা, ধুতি (কৃত্যক)।
খুলি - মধুর বাদনভঙ্গী। তরণি-তনয়া - সূর্যকন্যা যমুনা। ভাতি - দীপ্তি।
কাঁতি - কান্তি। চারুচন্দ্রি - সুন্দর শিখিপুচ্ছচন্দ্রিকা।

ই পদটি ১৮৪৯ খৃষ্টাব্দে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন
“পদকল্পলতিকা”-র, ২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এখানে কবির ভণিতা "নশী রাম"
রয়েছে।

॥ টোড়ী॥

ধেনু সঙ্গে গোঠ রঙ্গে খেলত রাম সুন্দর শ্যাম
কাছনি বিশান বেণু বেত্র মুরলী খুরলী গাণরি।
প্রিয় দাম শ্রীদাম সুদাম মিলি তরণি তনুজা তীরে খেলি
ধবলি শ্যামলী আগুরি আগুরি ফুকরি চলিছে কানরী॥
বয়েস কিশোর মোহন ভাতি বদন ইন্দু উজর কাঁতি
চারু চন্দ্র গুঞ্জাহার মদন মোহন ভাণরী।
আগম নিগম করিয়া সার লীলা রঙ্গে গোঠবিহার
নশীরাম মুদ করই আশ চরণে শরণ দানরী॥

ই পদটি প্রকাশিত, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সমস্ত জীবন ধরে, ১৮৭০ সাল পর্যন্ত
সংগৃহীত এবং তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত
“শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এখানে কবির ভণিতা "নশী রাম"
রয়েছে।

॥ টোরী॥

ধেনু সঙ্গে গোঠ রঙ্গে খেলত রামসুন্দর শ্যাম, কাছনি বিশান বেণু বেত্র মুরলী
খুরলী গানরি। প্রিয় দাম শ্রীদাম সুদাম মিলি, তরণী তনুজা-তীরে খেলি, ধবলী
শামলী আনুরি আনুরি ফুকরি চলিছে কানুরি॥ বয়স কিশোর মোহন ভাতি,
বদন০ইন্দু উজল কাঁতি, চারুচন্দ্র গুঞ্জাহার মদনমোহন ভানরী। আগম নিগম
করিয়া সার, লীলারসে গোষ্ঠবিহার, নশীরাম মুদ করই আশ, চরণে শরণ দানরী॥

ই পদটি সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত “সাহিত্য” পত্রিকার বৈশাখ ১২৯৯ বঙ্গাব্দ
সংখ্যায় (এপ্রিল ১৮৯২ খৃষ্টাব্দে) প্রকাশিত, ক্ষীরোদচন্দ্র রায়ের “মুসলমান বৈষ্ণব কবি”
প্রবন্ধে, ৩২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চলত রাম সুন্দর শ্যাম পাঁচনি কাচরি রে ; বেণী মুরলি খুরলী গানরিরে।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তরুণীতনয় তীরে কেলি,
ধবলী সাঙলি আওরি আওরি ফুকরি চলতি কানরি।
বয়েসে কিশোর মোহন ভাঁতি, বদন ইন্দু জলদ কাঁতি,
চারু চন্দ গুঞ্জাহার বদনে মদন ভানরি।
আগম নিগম বেদসার, লীলায় করত গোঠ বিহার।
নসির মামুদ করত আশ চরণে শরণ দানরি॥

ই পদটি ১৯০৪ সালে প্রকাশিত ব্রজসুন্দর সান্যাল সম্পাদিত, মূলত আবদুল করিম
সাহিত্যবিশারদ ও রমণীমোহন মল্লিক দ্বারা সংগৃহীত, “মুসলমান বৈষ্ণব কবি, ৩য় খণ্ড”,
২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ী॥

ধেনু সঙ্গে,
গোঠে রঙ্গে,
খেলত রাম,
সুন্দর শ্যাম,
পাচনি কাঁচনি বেত্র বেণু
.           মুরলী খুরলী গানরি(১)।
প্রিয় দাম শ্রীদাম সুদাম মেলি,
তরুণী-তনয়া-তীরে কেলি,
ধবলি সাঙলি আওবি আওবি,
.            ফুকরি চলত কানরি॥
বয়স কিশোর মোহন ভাঁতি,
বদন ইন্দু(২) জলদ কাঁতি,
চারু চন্দ্রি গুঞ্জাহার,
.            বদনে মদন ভানরি।
আগম নিগম বেদ সার
লীলা যে করত গোঠ বিহার(৩),
নশীর মামুদ করত আশ,(৪)
.            চরণে শরণ দানরি॥

টীকা -
একখানি হস্তলিখিত প্রাচীন পুঁথিতে এই পদটীর শেষে জ্ঞানদাসের ভণিতি সংযুক্ত হইয়াছে।
প্রকৃত পক্ষে পদটী কাহার রচিত তাহা জানিবার জন্য গত বত্সর আমি এই দুইটী পদই
অবিকল উদ্ধৃত করিয়া শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া ও আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করি।
কিন্তু কেহই এপর্য্যন্ত তৎ নির্ণয়ে অগ্রসর হন নাই। নিম্নে জ্ঞান দাসের ভণিতি সংযুক্ত পদটী
হইতে পাঠান্তরাদি প্রদর্শিত হইল।---ব্রজসুন্দর সান্যাল, মুসলমান বৈষ্ণব কবি, ৩য় খণ্ড॥

পাঠান্তর -
১। “ধায় কানাই ধেণু সঙ্গে গোঠ রঙ্গে॥
চলত রাম সুন্দর কাম কাঁচনি পাঁচনি বেত্র বেণু
মুরলী খুরলী গানরী।” --- পাঠান্তর।
২। “বয়ান ইন্দু” --- পাঠান্তর।
৩। “লীলায় পহুঁ করে বিহার” --- পাঠান্তর।
৪। “জ্ঞানদাস করত আশ” --- পাঠান্তর।--- ব্রজসুন্দর সান্যাল, মুসলমান বৈষ্ণব কবি, ৩য়
খণ্ড॥

ই পদটি সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত “সাহিত্য” পত্রিকার পৌষ ১৩২১ বঙ্গাব্দ
সংখ্যায় (ডিসেম্বর ১৯১৪ খৃষ্টাব্দে) প্রকাশিত, অনাথকৃষ্ণ দেবের “বঙ্গীয় মুসলমান ও বঙ্গ-
সাহিত্য” প্রবন্ধে, ৭৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চলত রাম সুন্দর শ্যাম                  ধেনু সঙ্গে গোঠে রঙ্গে
পাঁচনি কাচনি বেত্র বেণু                মুরলি-খুরলী গান রি।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি                তপন তনয়া তীরে কেলি
ধবলী শাঙলি আঁওরি আওরি          ফুকারি চলত কান রি॥
বয়সে কিশোর মোহন ভাতি           বদন ইন্দু জলদ কাঁতি
চারু চন্দ্রক গুঞ্জা-হার                   বদনে মদন ভান রি।
আগম নিগম বেদ সার                  লীলায় করত গোঠবিহার
নসির মামুদ করত আশ                চরণে শরণ দান রি॥

ই পদটি সচ্চিদানন্দ ভট্টাচার্য্য সম্পাদিত “বঙ্গশ্রী” পত্রিকার অগ্রহায়ন ১৩৪৫ বঙ্গাব্দ
সংখ্যায় (১৯৩৮ খৃষ্টাব্দে) প্রকাশিত, কনক বন্দ্যোপাধ্যায়ের “বঙ্গের মুসলমান বৈষ্ণব-কবি”
প্রবন্ধে, ৬২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।


ধেনু সঙ্গে,                গোঠে রঙ্গে,
খেলত রাম,              সুন্দর শ্যাম,
পাচনি কাঁচনি বেত্র বেণু
.           মুরলী আলাপি গানরি।
প্রিয় দাম শ্রীদাম সুদাম মেলি
তরণী তনয়া তীরে কেলি
ধবলি শাঙলি আওবি আওবি
.            ফুকরি চলত কানরি॥
বয়স কিশোর মোহন ভাঁতি
বদন ইন্দু জলদ কাঁতি
চারু চন্দ্রি গুঞ্জা হার
.            বদনে মদন ভাণরি।
আগম নিগম বেদ সার
লীলা যে করত গোঠবিহার
নশীর মামুদ করত আশ
.            চরণে শরণ দানরি॥

ই পদটি, ১৯৪৫ সালে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি”, ৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এখানে কবির নাম দেওয়া
হয় নশীর মামুদ।

.        ॥ তুড়ী - গোষ্ঠ॥

ধেনু সঙ্গে, গোঠে রঙ্গে,
খেলত রাম, সুন্দর শ্যাম,
.          পাচনি কাঁচনি বেত্র বেণু
.           মুরলি খুরলি গান রি।
প্রিয় দাম শ্রীদাম সুদাম মেলি,
তরণী-তনয়া-তীরে কেলি,
ধ্বনি সাঙলি আওবি আওবি,
.            ফুকরি চলত কানরি॥
বয়স কিশোর মোহন ভাঁতি,
বদন ইন্দু জলদ-কাঁতি,
.           চারু চন্দ্র গুঞ্জাহার,
.            বদনে মদন ভানরি।
আগম নিগম বেদসার
লীলায়ে করত গোঠবিহার,
নশীর মামুদ করত আশ,
.            চরণে শরণ দানরি॥


ই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত, আবদুল কাদির ও রেজাউল করীম সম্পাদিত, বাঙ্গালী
মুসলমান কবিদের রচিত কবিতাবলীর সংকলন “কাব্য-মালঞ্চ”, ৩০-পৃষ্ঠায় এই
রূপে দেওয়া রয়েছে। তাঁরা পদটি পদকল্পতরু থেকে পেয়েছিলেন।

॥ গোষ্ঠলীলা॥

খেলত রাম সুন্দর শ্যাম পাঁচনি কাচনি রে।
বেত্র বেণু মূরলী আলাপি গানরি রে॥
প্রিয় শ্রীদাম সুদাম মেলি’             অরুণ-তনয়া তীরে কেলি,
ধবলি শাঙলি আওবি আওবি        ফুকরি’ চলত কানরি রে॥
বয়সে কিশোর মোহন ভাতি         বদন-ইন্দু জলদ-কাঁতি,
চারু চন্দ গুঞ্জাহার                    বদনে মদন ভানরি রে॥
আগম নিগম বেদ-সার                 লীলায় করত গোঠ-বিহার,
নসির মামুদ করত আশ, চরণে শরণ দানরি রে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

.        ॥ তুড়ী॥

চলত রাম সুন্দর শ্যাম
মধুর মধুর গতি সুঠাম
পাঁচনি কাচনি বেত্র বেণু
.           মুরলি খুরলি গান রি।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি
তপনতনয়াতীরে কেলি
ধবলি শাঙলি আওরি আওরি
.            ফুকরি চলত কান রি॥
বয়েস কিশোর মোহন ভাঁতি
যৈছন ইন্দু জলদ-কাঁতি
চারু-চন্দ্রিকা গুঞ্জাহার
.            বদনে মদন-ভান রি।
আগম নিগম বেদ সার
লীলায় করত গোঠ-বিহার
নসির মামুদ করত আশ
.            চরণে শরণ দান রি॥

ই পদটি ১৯৩৭-৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন
পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৪১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কল্যাণী সারঙ্গ-গৌরী-জপতাল॥

চলত রাম সুন্দর শ্যাম
পাঁচনি কাঁচনি বেত্র বেণু
.           মুরলী খুরলী গান রি।
দাম শ্রীদাম সুদাম মেলি,
তরণি-তনয়া-তীরে১ কেলি
ধবলী শাঙলি আও রি আও রি
.            ফুকরি চলত কান রি॥
বয়েস কিশোর মোহন ভাঁতি
বদন ইন্দু জলদ কাঁতি
চারু চন্দ্রি গুঞ্জাহার
.            বদনে মদন ভান রি।
আগম নিগম বেদসার
লীলায় করত গোঠ-বিহার
নসির মামুদ করত আশ
.            চরণে শরণ দান রি॥২


১ - সূর্য্যসুতা অর্থাৎ যমুনারকূলে।
২ - পাঠান্তর -
যমুনা কুলে কদম্ব মূলে
.        দাঁড়াইল কানু ত্রিভঙ্গ হইয়ে।
হেরত শিবরাম দাস
.        চরণে শরণ দান রি॥

ই পদটি ১৯৫২ সালে প্রকাশিত, খগেন্দ্রনাথ মিত্র, সুকুমার সেন, বিশ্বপতি চৌধুরী ও
শ্যামাপদ চৌধুরী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী (চয়ন)”, ৯-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

চলত রাম সুন্দর শ্যাম
পাঁচনি কাচনি বেত্র বেণু
.           মুরলি-খুরলী গান রি।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি
তরণি-তনয়া-তীরে কেলি
ধবলী শাঙলি আওরি আওরি
.            ফুকরি চলত কান রি॥
বয়েস কিশোর মোহন ভাতি
বদন-ইন্দু জলদ-কাঁতি
চারু চন্দ্রি গুঞ্জা-হার
.            বদনে মদন-ভান রি।
আগম-নিগম-বেদ-সার
লীলায় করত গোঠ-বিহার
নসিরমামুদ করত আশ
.            চরণে শরণ-দান রি॥

টীকা -
পাঁচনি - গোতারণের যষ্ঠি।
কাচনি - দড়ি।
খুরলী - অভ্যাস।
মুরলি-খুরলী গান রি - মরলীতে অভ্যাস করা গান (বাঁশীতে সাধা গান) গাহিতেছে।
তরণি-তনয়া - সূর্য্যকন্যা, যমুনা।
বদন-ইন্দু জলদ-কাঁতি - মুখখানি চাঁদের ন্যায় এবং কান্তি মেঘের মত।
চারু চন্দ্রি - সুন্দর শিখিপুচ্ছ-চূড়া।
ভান - দীপ্তি, শোভা।
মদন-ভান - মদনোর দীপ্তি।
আগম . . . বিহার - আগম-নিগম-বেদের যিনি সার, অর্থাৎ মূল প্রতিপাদ্য, সেই অখিল
বিশ্বের আদিকারণ বিরাট্ পুরুষ আজ লীলার ছলে সামান্য রাখালবেশে গোষ্ঠবিহার
করিতেছেন।

ই পদটি ১৯৫৭ সালে সুকুমার সেন সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গোষ্ঠবিহার॥

চলত রাম সুন্দর শ্যাম
পাচনি কাচনি বেত্র বেণু
.           মুরলি খুরলি গান রি।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি
তরণিতনয়াতীরে কেলি
ধবলী শাঙলি আও রি আও রি
.            ফুকরি চলত কান রি॥
বয়েস কিশোর মোহন ভাতি
বদন ইন্দু জলদকাঁতি
চারুচন্দ্রি গুঞ্জাহার
.            বদনে মদন-ভান রি।
আগম-নিগম-বেদসার
লীলায় করত গোঠবিহার
নসির মামুদ করত আশ
.            চরণে শরণ-দান রি॥

ই পদটি ১৯৭৭ সালে প্রকাশিত দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদসঙ্কলন”, ৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চলত রাম সুন্দর শ্যাম
মধুর মধুর গমন ঠাম
পাচনি কাচনি বেত্র বেণু
.           মুরলি-খুরলি গান রি।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি
তরণি-তনয়া তীরে কেলি
ধবলী শাঙলী আওরি আওরি
.            ফুকরি চলত কান রি॥
বয়সে কিশোর মোহন ভাতি
বদন ইন্দু জলদ কাঁতি
চারু চন্দ্রি গুঞ্জা-হার
.            বদনে মদন ভাণ রি।
আগম নিগম বেদ সার
লীলায় করত গোঠ বিহার
নসির মামুদ করত আশ
.            চরণে শরণ দান রি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৯২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চলত রাম সুন্দর শ্যাম
মধুর মধুর গতি সুঠাম
পাঁচনি কাচনি বেত্র বেণু
.           মুরলি খুরলি গান রি।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি
তপনতনয়াতীরে কেলি
ধবলি শাঙলি আওরি আওরি
.            ফুকরি চলত কান রি॥
বয়েস কিশোর মোহন ভাঁতি
যৈছন ইন্দু জলদ-কাঁতি
চারু চন্দ্রিকা গুঞ্জাহার
.            বদনে মদন ভান রি।
আগম নিগম বেদ সার
লীলায় করত গোঠ বিহার
নসির মামুদ করত আশ
.            চরণে শরণ দান রি॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর