| কবি সৈয়দ মর্তুজার চট্টগ্রামে প্রাপ্ত বৈষ্ণব পদাবলী |
| মুঞি কেন পিরীত রে করলুম নিঠুর কালার সনে ভণিতা সৈয়দ মর্ত্তুজা কবি সৈয়দ মর্তুজা চট্টগ্রাম পদটি রয়েছে আবদুল কাদির ও রেজাউল করীম সম্পাদিত, বাংলা সাহিত্যে মুসলমান কবিদের কাব্যের সংকলন “কাব্য মালঞ্চ”-এ (১৯৪৫) সংকলনে। পদটি “রাগমালা” পুথি থেকে পাওয়া। বিরহ মুঞি কেন পিরীত রে করলুম নিঠুর কালার সনে। কালার প্রেমজ্বালা না সহে পরাণে॥ ধ্রু॥ ঘরেতে বসিয়া শুনি মথুরায় বাজে বাঁশী। শুইলে স্বপনে দেখি, জাগিলে উদাসী॥ বাও নাই, বাতাস নাই, কদম্ব কেন নড়ে। মুঞি নারীর করমের দোষে ডাল ভাঙি’ পড়ে॥ কলসীতে জল নাই রে বসিয়া রৈলুম ঘরে। চলিতে না পারি আমি যৌবনের ভরে॥ সৈয়দ মর্ত্তুজা কয় মনেতে বিবাগী। মুঞি কেন বসিয়া রৈলুম পিরীতির লাগি’॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাখরে রাখরে মন মানাইয়া ভণিতা ছৈয়দ মর্ত্তুজা কবি সৈয়দ মর্তুজা চট্টগ্রাম হুগলী থেকে, যদুনাথ কাঞ্জিলালের তত্ত্বাবধনে প্রকাশিত পূর্ণিমা মাসিক পত্রিকা ও সমালোচনী আষাঢ়-শ্রাবণ ১৩০৩ (জুলাই-আগস্ট ১৮৯৬) সংখ্যায় প্রকাশিত, আবদুল করিম সাহিত্য-বিষারদের “অপ্রকাশিত প্রাচীন পদাবলী” প্রবন্ধে, এইরূপে দেওয়া রয়েছে। পদটি তিনি চট্টগ্রামে আবিষ্কৃত পুথি থেকে পেয়েছিলেন। ॥ গীত - হিল্লোল॥ রাখরে রাখরে মন মানাইয়া। রাধার(১) প্রাণি হরিয়া নিল কানাইয়া॥ ধ্রু। মঠেতে না রহে মন, সদা করে উচাটন,(২) কি দিয়া রাখিব চিত্ত মানাইয়া। কালিয়া কালিন্দীর কূলে, দাঁড়াইয়াছে তরুমূলে,(৩) কত রূপ ধরে বেশ বানাইয়া॥ ছৈয়দ মর্ত্তুজা কহে, ত্যজ রাধে লাজ ভয়ে, ঘরে যাও বন্ধের মন মানাইয়া॥(৪) পাঠান্তর - ১ - রাধার স্থলে আমার। ২ - বেয়াকুল অনুক্ষণ। ৩ - তরুমূলে স্থলে কদমতলে। ৪ - ঘরে যাও বন্ধেরে সে মানাইয়া। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |