কবি শ্যামপ্রিয়ার বৈষ্ণব পদাবলী
*
শোচক
কবি শ্যামপ্রিয়া

প্রাণ ধরিব কেমনে প্রাণ ধরিব কেমনে।
দিবসে আন্ধার হৈল শ্রীমুরারি বিনে
হরি-গুরু-বৈষ্ণবের সেবা হৈল বাদ।
আর কি রসিকানন্দ পুরাইবো সাধ
একে সে রসিকানন্দ রসের তরঙ্গ।
বসিলা রসিকানন্দ ক্ষীরচোরা-সঙ্গ
কাঁদিতে কাঁদিতে হিয়া বিদরে বাতাসে।
দশদিশ শূণ্য হইল শ্যামপ্রিয়া ভাষে।

.           *************************    
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর