দক্ষিণ দিকে থেকে সে এসেছিল মায়াবী ধরণ, দেখলেই যৌবন এসে যায় তর তর করে উষ্ণতাও বাড়ে। এদিকে পিচ্ছিল ছিল মাটি, গেরস্ত মানুষ হাঁ করে গিলতে চাইছিল তাকে পারেনি ; পয়সা না থাকলে এ বাজারে ঘুমও আসে না। সনাতন দীক্ষিত এ পাড়ায় অনেকদিন আছেন, মাঝেমধ্যে আসেন আমার সঙ্গে কেন জানি, খুব গল্প হয়। একদিন কথায় কথায় জানতে পারলুম রহস্যটা লোকটা প্রেমে পড়েছিল কিন্তু এ পর্যন্তই প্রেম তাকে করুণাও করে নি। সেই থেকে মনের দুঃখ মনে রেখে বাজার যান, সময় মত অফিস, ঘরে ফেরেন বুকের বাঁদিকটায় ব্যথা বাড়লে ডাক্তারটাক্তার . . . এই সব সনাতন আজও এসেছিলেন বলে গেলেন ঋতু পাল্টাচ্ছে হে দেখছ না দক্ষিণী হাওয়া---