কবি দীপক রায় – জন্মগ্রহণ করেন পশ্চিম বঙ্গের হুগলি জেলার চুঁচুড়া শহরে।
তিনি বাণিজ্যে স্নাতকোত্তর এবং তাঁর পেশা শিক্ষকতা। প্রায় অন্তরালে থেকে অর্ধ শতক কাব্যচর্চা
করেছেন। তিনি ১২টি কাব্যগ্রন্ত্র ৪টি গদ্যগ্রন্থ ৩টি সম্পাদিত গ্রন্থের প্রণেতা।
দীপক রায় মনে করেন কবিতা রচনা সম্ভ্রান্তবংশীয়দের কাজ।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “এখানে যিনি থাকেন তিনি রাজা” (১৯৭৮), ‘স্লেজগাড়ি’ (১৯৮৪),
“কবিতা এখন (অন্যান্যদের সঙ্গে)” (১৯৮৫), “আটজন ঐ” (১৯৮৬), “সাতজন একা” (১৯৯০), ‘অজ্ঞাতবাসের
চোদ্দদিন’ (১৯৯২), ‘অংশত সুন্দর’ (১৯৯২), ‘হে সুন্দর! হায় অসুন্দর!!’ (২০০৩), ‘জগন্নাথের জীবন চরিত’
(২০০৬), ‘আকুল ঘন্টা বাজে আনন্দ পাঠশালায়’ (২০০৮), ‘মহাভারতের বিষাদ গাথা’ (২০১০), ‘নিঝুম হয়েছে
গাছপালা’ (২০১১), "নির্বাচিত কবিতা" (২০১১), "আজ আকাশ মেঘলা ছিল" (২০১৩), ‘গৃহযুদ্ধের উঠোনে
রচিত’ (২০১৪) প্রভৃতি।
এ ছাড়া ২০২১ সালে প্রকাশিত হয়েছে "বাশো কি লিখেছে কোনো চতুর্দশপদী" (কাব্যগ্রন্থ), "হেলাফেলা সারা
বেলা" (আত্মজৈবনিক রচনা) ও "দূরের বন্ধু শম্ভু রক্ষিত" (উপন্যাস)।
তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় সঙ্গে সম্পাদিত "এই শতাব্দীর প্রেমের কবিতা"
(১৯৮৭), কবি দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে “বাংলা আধুনিক কবিতা” (১৯৯২), দীপকরঞ্জনের সঙ্গে "দেশ
বিদেশের ছোটো কবিতা", ২ খণ্ডে (২০১৭) ।
কবির অন্যান্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে "সত্যজিৎ ও দুই পূর্বপুরুষ" (১৯৯২), "সিদ্ধার্থের শান্তিনিকেতন"
(শান্তিনিকেতন আলেখ্য, ২০০২), "পদ্য নিয়ে গদ্য" (১৬টি কবিতা বিষয়ক নিবন্ধ, ২০১৪), "১৬ দিনের
ইউরোপ ছবি ও কবিতায়" (২০১৫) প্রভৃতি।
তাঁর সম্পাদিত পত্রিকা "কবিতা দৈনিক" (৩৫ দিন, ১৯৬৬), ছোটো কবিতা চর্চার কাগজ "অনুমাত্রিক" (২০০৭
থেকে ২০১২)।
আমরা মিলনসাগরে কবি দীপক রায়ের কবিতা তোলার অনুমতি পেয়ে তাঁর কাছে কৃতজ্ঞ।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - dipakraychuchura@gmail.com
উত্স -
- দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ও দীপক রায় সম্পাদিত “বাংলা আধুনিক কবিতা” ১৯৯২।
- কবি দীপক রায়ের সঙ্গে ইমেলে পত্রালাপ।
- কবির স্নেহভাজন, “ক্ষেপচুরিয়াস” পত্রিকার সম্পাদক শ্রী জুবিন ঘোষ টাইপ করে পাঠিয়েছেন
১৮.৫.২০১৮ তারিখে, মিলসাগরে প্রকাশিত কবি দীপক রায়ের সব কবিতা। এর জন্য আমরা তাঁর
কাছে কৃতজ্ঞ। তাঁর ইমেল : jubgho@gmail.com ।
কবি দীপক রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ০৭.১২.২০১৩
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৮.৫.২০১৮
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৫.৩.২০২২
...