দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা ও গান যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
আর ছেড়েছি টিকি, নইলে সাহেবরা
. বলে সব
. superstitious ও obtuse,
---কিন্তু টিকিতে electricity নেই
. if you think,
. তা’লে you are an awful goose.
আমাদের ভাষা একটু quaint
. as you see,
এ নয় English কি Bengali,
করি English ও Bengaliর
. খিচুড়ি বানিয়ে
conversation এ use ;
---কিন্তু একটিও ঠিক কইতে পারি
. if you think,
. তা’লে you are an awful goose.
মোটা তাকিয়া দিয়া ঠেস
আমরা স্বাধীন করি দেশ---
আর friendsদের ভিতরে ইংরেজগুলোকে
. করি খুব hate ও abuse ;
কিন্তু সামনে সেলাম না করি
. if you think,
. তা’লে you are an awful goose.
আমরা পড়ি Mill, Hume, Spencer,
. কোন ধর্ম্মের ধারি না ধার ;
করি hoot alike the Hindoos,
. the Buddhists,
the Mahomedans, Christians
. & Jews ;---
কিন্তু ফলারে ভোজে হিঁদু নই
. if you think,
. তা’হলে you are an awful goose.
About female education,
. ও female emancipation,
. আর infant marriage,
. আর widow remarriage
. আমাদের খুব enlightened views ;
কিন্তু views মতে কাজ করি
. if you think,
. তা’হলে you are an awful goose.
You are not far wrong
. if you Think,
যে আমরা করি একটু বেশি drink,
কিন্তু considering our
. evolution এর state,
আমাদের morals নয় খুব loose ;
আর about morals we care
. a hang if you think,
. তা’হলে you are an awful goose.
From the above দেখতে পাচ্চ বেশ,
যে আমরা neither fish nor flesh ;
আমরা curious commodities,
. human oddities,
denominated Baboos ;
আমরা বক্তৃতায় যুঝি ও কবিতায় কাঁদি,
. কিন্তু কাজের সময় সব ঢুঁ ঢুঁs ;
আমরা beautiful muddle,
. a queer amalgam
of শশধর, Huxley and goose.
. *****************
. সূচিতে
মিলনসাগর
ঝড় কি বৃষ্টি, রদ্দুর---
. when it doesn’t care a pin ;
হোক সে কাফ্রী কিম্বা ম্যাম,
মুচি, মুদী, মদ্দফরাস,
. when it doesn’t care a
. “damn” ;
Blind কি bald, deaf কি dumb, কি
. hunch-back কিম্বা lame ! ---
. তারেই বলে প্রেম।
রাস্তায় সর্প কিম্বা ব্যাং,
পাহাড়, বন কি বাঘ কি ভাল্লুক,
. when it doesn’t care a hang ;
কাজটি অন্যায় কিম্বা ঠিক,
ঠাট্টা হোক্ কি নিন্দা হোক্,
. when it doesn’t care a kick !
মরি কিম্বা বাঁচি,
when it is very much the same---
. তারেই বলে প্রেম।
. *****************
. সূচিতে
মিলনসাগর
. অন্য কোনই কষ্ট ;---
ক্কচিৎ ভগ্নি সহ দীক্ষিত হব উক্ত ধর্ম্মে,---
এমন সময় বিয়ে হ’য়ে
. গেল হিন্দু formএ ;
---ছেড়ে দিলাম পথটা, বদলে গেল মতটা,
(কোরাস) অমন অবস্থায় পড়লে
. সবারই মত বদলায়।
. ৩
নাস্তিকের এক দলের মধ্যে
. মিশলাম গিয়ে রঙ্গে
Hume ও Miller ও Herbert Spencer
. পড়তে লাগলাম সঙ্গে ;
ভেসে যাবো যাবো হচ্ছি
. Fowl ও Beefএর বন্যায়,
এমন সময় দিলেন ঈশ্বর গুটিকতক কন্যায়!
---ছেড়ে দিলাম পথটা, বদলে গেল মতটা,
(কোরাস) অমন অবস্থায় পড়লে
. সবারই মত বদলায়।
. ৪
ছেড়ে দিলাম Herbert Spencer,
. Bain ও Millerএর চর্চ্চায়,
ছেড়ে দিলাম Beef ও Fowl---
. অন্ততঃ নিজের খর্চ্চায় ;
বুঝছি বসু ঘোষের কাছে
. হিন্দুধর্ম্মের অর্থে,---
এমন সময় প’ড়ে গেলাম
. Theosophyর গর্ত্তে!
---ছেড়ে দিলাম পথটা, বদলে গেল মতটা,
(কোরাস) অমন অবস্থায় পড়লে
. সবারই মত বদলায়।
সে ধর্ম্মটার ঈশ্বর হচ্ছেন ভূত কি পরব্রহ্ম,
এইটে কর্ব্ব কর্ব্ব রকম কচ্চি বোধগম্য ;
মিশিয়েও এনেছি প্রায় “এনি” ও বেদাঙ্গ,
এমন সময় হ’য়ে গেল ভবলীলা সাঙ্গ!
---ছেড়ে দিলাম পথটা, বদলে গেল মতটা,
(কোরাস) অমন অবস্থায় পড়লে
. সবারই মত বদলায়।
. *****************
. সূচিতে
মিলনসাগর
. নইলে নিভে গেলে ;
ধূতিচাদর হয়েছে যে নিতান্ত সেকেল ;
কাঁচকলা ছাড়ো এবং রোষ্ট চপ্ ধরো ;
---নতুন কিছু করো,
. একটা নতুন কিছু করো।
. ৩
কিম্বা সবাই ওঠো, টাইন হলে জোটো ;
হিন্দুধর্ম্ম প্রচার কর্ত্তে আমেরিকায় ছোটো ;
আমরা যেন নেহাতই খাটো
. হয়ে না যাই দেখো,
খুব খানিক চেঁচাও কিম্বা
. খুব খানিক লেখো ;
বেন্, মিল্ ছাড়ো,
. আবার ভাগবত পড়ো।
---নতুন কিছু করো,
. একটা নতুন কিছু করো।
. ৪
আর কিছু না পারো,
. স্ত্রীদের ধ’রে মারো ;
কিম্বা তাদের মাথায় তুলে
. নাচো ভালো আরো!
একেবারে নিভে যাচ্ছে দেশের স্ত্রীলোক ;
বি এ, এম এ, ঘোড়সাওয়ার,
. যা একটা কিছু হোক।
যা হয়ে --- একটা করো,
. কিছু রকম নতুনতরো ;
---নতুন কিছু করো,
. একটা নতুন কিছু করো।
. ৫
হয়েছি অধীর যত বঙ্গবীর ;
এখন তবে কাটো সবাই
. নিজের নিজের শির ;
পাড়ার থেকে পড়ো, সমুদ্রে দাও ডুব ;
মর্ব্বে, না হয় মর্ব্বে,---
. একটা নতুন হবে খুব।
নতুন রকম বাঁচো,
. কিম্বা নতুন রকম মরো ;---
---নতুন কিছু করো,
. একটা নতুন কিছু করো।
. *****************
. সূচিতে
মিলনসাগর
এমন ধর্ম্ম নাই
দ্বিজেন্দ্রলাল রায়
. ১
ঐ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, হো!
. কার্ত্তিক, গণপতি---
আর দুর্গা, কালী, জগদ্ধাত্রী,
. লক্ষ্মী, সরস্বতী,---
আর শচী, ঊষা, ইন্দ্র, চন্দ্র,
. বায়ু, অগ্নি, যম ;---
ঐ সবই আছে --- হিন্দুধর্ম্ম
. মিলনসাগর তব্ কিসে কম ?---
(কোরাস) ছেড়ো না ক এমন ধর্ম্ম,
. ছেড়ো না ক ভাই ;
এমন ধর্ম্ম নাই আর দাদা,
. এমন ধর্ম্ম নাই!
[বাদ্য] তড়ালাক্ তড়ালাক্ তড়ালাক্ ডুম্।
. ২
ঐ কৃষ্ণ রাধা, কৃষ্ণের দাদা বলরাম বীর
আর শ্রীরাম, বুদ্ধ, শ্রীচৈতন্য,
. নানক ও কবীর ;
হন নিত্য নিত্য উদয়, নব নব অবতার ;
ব্যস্---বেছে নেও---মনোমত
. যিনি হন যাঁর!---
(কোরাস) ছেড়ো না ক এমন ধর্ম্ম,
. ছেড়ো না ক ভাই ;
এমন ধর্ম্ম নাই আর দাদা,
. এমন ধর্ম্ম নাই!
[বাদ্য] তড়ালাক্ তড়ালাক্ তড়ালাক্ ডুম্।
. ৩
আছে বানর, কুমীর, কাঠবিড়ালী,
. ময়ূর, পেঁচা, গাই---
আর তুলসী, অশথ, বেল, বট, পাথর---
. কি এ ধর্ম্মে নাই!
ঐ বসন্ত, কলেরা, হাম---ইত্যাদি “বেবাক্”
সবই রোগের ব্যবস্থা আছে---
. কিছু যায় নি ফাঁক।
(কোরাস) ছেড়ো না ক এমন ধর্ম্ম,
. ছেড়ো না ক ভাই ;
এমন ধর্ম্ম নাই আর দাদা,
. এমন ধর্ম্ম নাই!
[বাদ্য] তড়ালাক্ তড়ালাক্ তড়ালাক্ ডুম্।
. ৪
যদি চরই হও, কি ডাকাত হও---
. তা গঙ্গায় দেও গে ডুব ;
আর গয়া, কাশী, পূরী যাও সে---
. পূণ্যি হবে খুব ;
আর মদ্য, মাংস খাও --- বা যদি
. হ’য়ে পড় শৈব ;
আর না খাও যদি বৈষ্ণব হও ;---
. মিলনসাগর এর গুণ কত কৈব।
(কোরাস) ছেড়ো না ক এমন ধর্ম্ম,
. ছেড়ো না ক ভাই ;
এমন ধর্ম্ম নাই আর দাদা,
. এমন ধর্ম্ম নাই!
[বাদ্য] তড়ালাক্ তড়ালাক্ তড়ালাক্ ডুম্।
. *****************
. সূচিতে
মিলনসাগর
প্রণয়ের ইতিহাস
দ্বিজেন্দ্রলাল রায়
প্রথম যখন বিয়ে হ’ল
. ভাবলাম বাহা বাহা রে!
কি রকম যে হয়ে গেলাম,
. বলবো তাহা কাহারে!
. ---ভাবলাম বাহা বাহা রে।
. মিলনসাগর
এমনি হ‘ল আমার স্বভাব,
. যেন বা খাঞ্জাখাঁ নবাব ;
নেইকো আমার কোনোই অভাব ;
. পোলাও কোর্ম্মা কোপ্তা কাবাব্
. রোচে না ক আহারে ;
. ---ভাবলাম বাহা বাহা রে।
. মিলনসাগর
ভাবতাম গোলাপ ফুলের মতন
. ফুটে আছে প্রিয়ার মুখ,
দূরে থেকে দেখবো শুধু,
. শুঁকবো শুধু গন্ধটুক্ ;
রাখবো জমা প্রেমের খাতায়,
খরচ মোটে করবো না তায়,
রাখবো তারে মাথায় মাথায়,
বুজবো না ক আঁখির পাতায় ;---
. হারাই পাছে তাহারে।
. ---ভাবলাম বাহা বাহা রে।
. মিলনসাগর
শঙ্কা হ’ত প্রিয়া পাছে
কখন ক’রে অভিমান,
উর্ব্বশীর ন্যায় পেখম তুলে
. হাওয়ার সঙ্গে মিশে যান ;
নকলনবিশ প্রেমের পেশায়,
. হয়ে রৈতুম বিভোর নেশায়,
প্রাণের সঙ্গে দিয়ে কে সায়,
. খাম্বাজ সঙ্গে বেহাগ মেশায় ;---
. মরি মরি আহারে!
. ---ভাবলাম বাহা বাহা রে।
. মিলনসাগর
দেখলাম পরে চাঁদের করে
. নেহাইৎ প্রিয়া তৈরি নন,
বচন-সুধায় যায় না ক্ষুধা,
. বরং শেষে জ্বালাতন,
যদি একটু দাবা খেলায়,
আসতে দেরী রাত্রি বেলায়,
অমনি তর্ক গুরুচেলায়,
পালাই তাহার বকুনির ঠেলায়---
. পগারে কি পাহাড়ে!
. ---ভাবলাম বাহা বাহা রে।
. মিলনসাগর
দেখলাম পরে প্রিয়ার সঙ্গে
. হ’লে আরো পরিচয়,
উর্ব্বশীর ন্যায় মোটেই প্রিয়ার
. উড়ে যাবার গতিক নয় ;
বরং শেষে মাথার রতন
. নেপ্টে রইলেন আঠার মতন ;
বিফল চেষ্টা বিফল যতন,
. স্বর্গ হ’তে হ’ল পতন---
. রচেছিলাম যাহারে।
. ---ভাবলাম বাহা বাহা রে।
. *****************
. সূচিতে
মিলনসাগর
REFORMED HINDOOS
দ্বিজেন্দ্রলাল রায়
প্রেমবিষয়ক
(প্রেমতত্ত্ব)
দ্বিজেন্দ্রলাল রায়
বদলে গেল মতটা
দ্বিজেন্দ্রলাল রায়
নতুন কিছু করো
দ্বিজেন্দ্রলাল রায়
. ১
নতুন কিছু করো,

বিলেত ফের্ত্তা
কবি দ্বিজেন্দ্রলাল রায়
আমরা বিলেত ফের্ত্তা ক’ ভাই,
আমরা সাহেব সেজেছি সবাই,
তাই কি করি নাচার, স্বদেশী আচার
. করিয়াছি সব জবাই।
আমরা বাংলা গিয়াছি ভুলি’,
আমরা শিখেছি বিলিতি বুলি,
আমরা চাকরকে ডাকি ‘বেয়ারা’ ---আর
. মুটেদের ডাকি ‘কুলি’।
‘রাম’ ‘কালীপদ’ ‘হরিচরণ’
নাম এ সব সেকেলে ধরণ ;
তাই নিজেদের সব ‘ডে’ ‘রে’ ও ‘মিটার’
. করিয়াছি নামকরণ।
আমরা সাহেবের সঙ্গে পটি
আমরা মিস্টার নামে র’টি,
যদি সাহেব না বলে বাবু কেহ বলে
. মনে মনে ভারি চটি।
আমরা ছেড়েছি টিকির আদর
আমরা ছেড়েছি ধুতি ও চাদর
আমরা হ্যাট বুট আর প্যন্ট কোট প’রে
. সেজেছি বিলিতি বাঁদর।
আমরা বিলিতি ধরণে হাসি
আমরা ফরাসি ধরণে কাশি
আমরা পা ফাঁক করে সিগারেট খেতে
. বড্ডই ভালোবাসি।
আমরা হাতে খেতে বড় ডরাই,
আমরা স্ত্রীকে ছুরি কাঁটা ধরাই,
আমরা মেয়েদের জুতো মোজা, দিদিমাকে
. জ্যাকেট কামিজ পরাই।
আমাদের সাহেবিয়ানার বাধা
এই যে রংটা হয় না সাদা
তবুও চেষ্টার ত্রুটি নেই-‘ভিনোলিয়া’
. মাখি রোজ গাদা গাদা।
আমরা বিলেতফের্ত্তা ক’টায়
দেশে কংগ্রেস আদি ঘটাই
আমাদের সাহেব যদিও দেবতা তবু ঐ
. সাহেবগুলোই চটাই।
আমরা সাহেবি রকমে হাঁটি,
স্পীচ্ দেই ইংরিজি খাঁটি ;
কিন্তু বিপদেতে দেই বাঙালিরই মত
. চম্পট পরিপাটি।
. *****************
. সূচিতে
মিলনসাগর