| কবি ডলি দাশগুপ্তর কবিতা |
| গানের গুঁতো কবি ডলি দাশগুপ্ত গান নয়, গান নয়, gun-এর গুঁতো রে। রবীন্দ্র গানে সুর তোলে “রহমান”রে। ভয়হীন চিতে আজ গান গান এ নিলাজ ; নিজেরে সম্রাট ভাবে গানের এ জগতে। ভাষা ও সুরের ঘায় ছিঁড়ে খুঁড়ে গীতিকায় হনন করেছে যে রে সঙ্গীত রাজারে। . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
| জন্মদিন কবি ডলি দাশগুপ্ত জন্মদিন জন্মদিন তা-ধিন্ ধিন্, তা ধিন্ ধিন্। হচ্ছ বড় মনে আশা কতদিনে হবে স্বাধীন! স্বাধীন দেশে জন্ম তোমার হতে চাওনা তাই পরাধীন। অধীন থাকার সুখ যে কত মায়ের স্নেহের স্নিগ্ধ ছায়ে, বুঝবে সেদিন, যেদিন তুমি অনেক বড় স্বাধীনতার খরবায়ে। . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
| একুশের গান কবি ডলি দাশগুপ্ত “আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়॥” এ সব শিক্ষা বৃথা আজ ভাই আধুনিক পরিবেশে, উনিশ-বিশের এই সব নীতি মানিনা একুশে এসে। এখন সবাই বেড়ে ওস্তাদ পেটায় নিজের ঢাক ; সবার প্রতিভা জয়ঢাক---সেটা যত হোক মিছে জাঁক॥ রিয়ালিটি শো-তে সবাই মাতে---দুগ্ধপোষ্য শিশুরাও শিক্ষা যাদের হয়নিকো শেষ, শিশু-জনচিত মহরাও॥ প্রেম-গীতি-সনে নাচে গানে আনে লাস্য-ভঙ্গি মরি হায়, এই শিশু কবে শিশু আর হবে অকালে মজেছে ডেঁপোমোয়॥ অবোধ শিশুরা বোঝে না কিছুই, ভালো-মন্দের নেই জ্ঞান ; অপত্য-স্নেহে জ্ঞানী গুরুজন আহ্লাদে হন আটখান। দেখনদারির দুনিয়ায় ভাই শিশুদের নিয়ে ছেলেখেলা, ছেলেদের খেলা কেড়ে নিয়ে দেখ বুড়োরা মেতেছে জুয়োখেলায়॥ এই দুনিয়াটা ভরেছে যে আজ কেবল নকলে নকলে বিশ শতকের ক্লাসিক-সৃষ্টি তাইতো রিমেকে ফেরালে। সাহিত্য আর চিত্রজগত, শিল্প-ললিতকলাকে--- পুরোনো আসব অর্বাচীনেরা নতুন মোড়কে ঢাকে। নব সৃষ্টির প্রেরণা কোথায় ক্ষয়িষ্ণু এই দেশে, করি নবযুগ-রবি উদয়ের আশা অমারাত্রির শেষে। . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
| নববর্ষ কবি ডলি দাশগুপ্ত নববর্ষের নবীন প্রভাতে আলোয় ভরেছে মন সেই আলো মেখে ধরায় আজিকে খুশি ভরা এ জীবন। মোর খুশি তাই দিলাম তোমায় নববর্ষের প্রাতে শুভ হোক “আজ” শুভ হোক এই নবীন জীবন স্রোতে। . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
| বিজয়ার ছড়া কবি ডলি দাশগুপ্ত সময়-স্রোতে ভেসে চলে মোদের জীবন তরী দুর্গাপুজোর আমোদ শেষে বিষন্নতায় ভারী। বছরভর অপেক্ষাতে যে আনন্দ পাওয়া সেই খুশিতেই জানাই তোমায় --- “শুভ বিজয়া”। . ****************** . সূচিতে . . . মিলনসাগর |