কবি গিরিশচন্দ্র ঘোষ - জন্ম গ্রহণ করেন কলকাতার বাগবাজারে | তিনি ছিলেন সুপ্রসিদ্ধ অভিনেতা,
রঙ্গমঞ্চ পরিচালক এবং
নাট্যকার |

১৮৬৭ সালে তিনি একটি যাত্রাদল গঠন করেন |
 তার  দুবছর  পরে বাগবাজারে একটি রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা
করেন | ১৮৭১ সালে ন্যাশনাল থিয়েটার নামে একটি সাধারণ রঙ্গমঞ্চ স্থাপন করেন | কিন্তু পরে মতভেদ
হওয়ায় গ্রেট ন্যাশনাল থিয়েটার স্থাপন করেন |

তাঁর প্রথম নাটক "আগমনী" (১৮৭
) এই থিয়েটারেই অভিনীত হয় |

গিরিশচন্দ্রের জীবন বাংলাদেশের রঙ্গালয়ের ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ |
 তাঁর নাট্যকার জীবন যেমন
বিচিত্র তেমনই কর্মবহুল | তিনি ৮০টিরও বেশী নাটক রচনা করেছিলেন | জীবনের প্রথম দিকে রচনা
করেছিলেন পৌরানিক নাটক যেমন "রাবণবধ" (১৮৮১), "সীতার বনবাস" (১৮৮১), "পাণ্ডবের অজ্ঞাতবাস"
(১৮৮২) |

অমিত্রাক্ষর ছন্দকে তিনি একটি নতুন রূপ দেন | তাকে নাটকের সংলাপের উপযোগী করে তোলেন | এই
নতুন প্রয়োগ "গৈরিশ ছন্দ" নামে পরিচিত |

১৮৮৪-৮৯ র মধ্যে রচনা করেন "চৈতন্য", "বুদ্ধদেব", "বিল্বমঙ্গল" প্রভৃতি ভক্তিপ্রধান সন্ত চরিত্র নির্ভর নাটক |
এই সময়ে তাঁর পরিচয় হয়ে
শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসের সাথে | ক্রমে তিনি ঠাকুর রামকৃষ্ণের খুব প্রিয় ভক্ত
হয়ে যান | এই সময় থেকেই তাঁর নাটকে উদাসী পাগল চরিত্রের আবির্ভাব ঘটে |

১৮৮৯ - ১৯০৫ এর মধ্যে তাঁর নাট্য প্রতিভার সর্বাধিক বিকাশ ঘটে | এই সময়ের শ্রেষ্ঠ নাটক "প্রফুল্ল"
(১৮৮৯), বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে অন্যতম স্মরণীয় সৃষ্টি | "জনা" (১৮৯৪) নাটকটিও এই পর্বের |

১৯০৫-এর পর থেকে তাঁর নাটকে দেখা দিল দেশপ্রেমের উদ্দীপনা | এই সময়ের নাটকের মধ্যে অন্যতম হল
"সিরাজদৌল্লা" (১৯০৫), "মীরকাশিম" (১৯০৬), "ছত্রপতি শিবাজী" (১৯০৭) প্রভৃতি জনপ্রিয় নাটকগুলি |

জীবনের শেষ দিকের নাটকগুলিতে আবার ফিরে এসেছিলেন শান্ত ভক্তিভাবে | তাদের মধ্যে অন্যতম হল
"শঙ্করাচার্য" (১৯০৯), "অশোক" (১৯১১), "তপোবন" (১৯১১) |

নাট্যকার রূপে গিরিশচন্দ্রের খ্যাতি বিপুল | তাঁর সমকালের বহু বিশিষ্টজন তাঁকে শেক্সপীয়রের সঙ্গে তুলনা
করেছেন | কিন্তু পরবর্তী কাল তাঁর নাটক সম্বন্ধে সেই স্তুতি সমর্থন করে নি | ঐতিহাসিক দিক থেকে বাংলা
নাট্য জগতে তাঁর সমতুল্য প্রতিভা দেখা যায় নি |

তাঁর নাটকের বহু গান তিনি নিজে লিখেছিলেন | শাক্তগীতি রচনায় তাঁর নাম ছিল | সেই সময় নটী
বিনোদিনীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানাবিধ কাহিনী প্রচলিত আছে | তিনি ভক্ত ভৈরব নামেও খ্যাত
হয়েছিলেন | তিনি
সেই সময়ের প্রতিভাবান  কবি সাহিত্যিক রাজকৃষ্ণ রায়কে  নাট্য জগতে আসতে
উত্সাহিত করে
ছিলেন ||


উত্স:
ডঃ শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী,


আমাদের যোগাযোগের ঠিকানা :-   
মিলনসাগর       
srimilansengupta@yahoo.co.in      

.