| কবি ইন্দিরা দেবী চৌধুরানীর কবিতা |
| শেষ কবি ইন্দিরা দেবী চৌধুরানী জীবন নাট্যের শেষ ভব রঙ্গভূমে যবনিকা পড়ে গেল ধীরে ; কি মধুর শান্ত হাসি ফুটে উঠেছিল, দুটি স্লান পাণ্ডু অধরের তীরে। ধীরে ধীরে অতি ধীরে স্তব্ধ হল হৃদি যন্ত্র স্থির হল স্লথ দেহ লতা! প্রশান্ত শান্তির মাঝে স্থিরভাবে মুদে এলো মোহাচ্ছন্ন দুট্ আঁখি পাতা! জীবনের সুখ দুঃখ বাসনার বিফলতা--- আকুলতা ভালবাসা বাসি, স্নেহভক্তি প্রেম স্বার্থ ফুরাইয়া গেল সব জগতের হাসি কান্না রাশি! প্রকৃতি ঝটিকা অন্তে স্তব্ধভাবে চেয়ে আছে--- অসংযত ম্লানচ্ছিন্নবেশ! একি মোহ! একি সুপ্তি! সুখ দুঃখ হরা শান্তি ইহলোকে এরি নাম শেষ! . ***************** . সূচিতে . . . মিলনসাগর |