কবি যতীন্দ্রমোহন বাগচী - রবীন্দ্র পরিমণ্ডলের কবিদের মধ্যে অন্যতম |
১৮৯৯ সাল থেকে তাঁর কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হতে থাকে | তাঁর প্রথম কাব্যগ্রন্থ "লেখা"
(১৯০৬) | অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "রেখা" (১৯১০), "অপরাজিতা" (১৯১৩), "নাগকেশর" (১৯১৭),
"বন্ধুর দান" (১৯১৭), "জাগরণী" (১৯২২), "নীহারিকা" (১৯২৭), "মহাভারতী" (১৯৩৬) প্রভৃতি | এ ছাড়া রচনা
করেছেন "পথের সাথী" নামক উপন্যাস এবং "রবীন্দ্রনাথ ও যুগসাহিত্য" (১৯৪৭) নামক স্মৃতিচিত্র |
রবীন্দ্র সমকালীন অনেক কবির মতোই তাঁর কাব্যের বিষয়বস্তু পল্লীজীবন থেকে সংগৃহিত | পল্লীপ্রকৃতির
সৌন্দর্য, নাগরিক জীবনের তুলনায় তার সরলতা ও স্বাভাবিকতা, রোম্যান্টিক আদর্শবাদ, মানুষের দুঃখ-
দৈন্যের জন্য, বিশেষ করে পীড়িতা নারীর জন্য ব্যথা তাঁর কাব্যের মূল প্রেরণা |
"আধুনিক" কবিসমাজের সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গির ঐক্য না থাকলেও, তাঁর প্রকাশভঙ্গির ক্ষেত্রে যে সজীবতা ও
নতুনত্ব সৃষ্টি করেছিলেন সেখানে তিনি "আধুনিক" কবিদের নিকটবর্তী |
তাঁর কবিতা "কাজলা দিদি" যা পরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি অতি জনপ্রিয় গান হয়ে বাঙালীর
মনের গভীরে প্রবেশ করেছিল | তাঁর "অপরাজিতা" কবিতাটিও জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম |
তিনি কবি ঈশিতা ভাদুড়ীর প্রমাতামহ।
আমরা মিলনসাগরে কবি যতীন্দ্রমোহন বাগচীর কবিতা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টাকে সার্থক মনে করবো।
কবি যতীন্দ্রমোহন বাগচীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স : ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১০.১,২০১১।
পরিবর্ধিত সংস্করণ - ২৮.৩.২০১২।
পরিবর্ধিত সংস্করণ - ৩০.৫.২০১৫ ।
পরিবর্ধিত সংস্করণ - ১৯.৯.২০১৭।
পরিবর্ধিত সংস্করণ - ২৮.২.২০২১।
...