কবি জয়তী রায় – জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ফরিদপুরে।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং গীতভারতী (গীতবিতান) এর প্রাক্তনী। নানা পত্র-পত্রিকায় তিনি
লেখালেখি করেন। লেখেন কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ এবং কবিতার অনুবাদ।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “নীল পদ্ম”, “তোমার পাপড়ি”, “সব প্রিয় চিহ্নগুলি”, “নাচে সে
ভৈরবী”, ছড়ার বই “উড়েছে ফানুস উড়ছে”, “আমাকে মার্জনা করো”, “শব্দে আর হাওয়ায়”, “পাতার ভেলা
ভাসাই”, “বিচ্ছিন্ন চাঁদের মুখ”, “দুর্বোধ্য শিলালিপি” প্রভৃতি।
তিনি সম্মানিত হয়েছেন সমবায় লেখক শিল্পী গোষ্ঠী, শিলীন্ধ্র এবং দি.পি.ই.এন. দ্বারা।
কবি জয়তী রায় ও তাঁর কবিতা সম্বন্ধে আরও তথ্য ও তাঁর একটি ছবি যদি কেউ আমাদের পাঠান তাহলে
আমরা, আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি জয়তী রায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
কবি জয়তী রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৩.১১.২০১৪
...