কবি কালিদাস রায় - এর জন্ম বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত বৈষ্ণবতীর্থ শ্রীখণ্ডের কাছে
কড়ুই গ্রামের এক ঐতিহ্যসম্পন্ন মধ্যবিত্ত পরিবারে হয় |
বাংলার সাহিত্যাকাশের সর্বকালের সেরা নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালে এবং তাঁহার মৃত্যুর
পরবর্তি সময়ে, তাঁকে কেন্দ্র করে কাব্যের যে রবীন্দ্রানুসারী কাব্য ধারা গড়ে উঠেছিল, তারই একজন
উজ্জ্বল তারকা কবিশেখর কালিদাস রায় | কাশিমবাজারে, ১৯০৭ সালের বঙ্গীয় সাহিত্য সম্মেলনে তাঁর
সাক্ষাত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে | তিনিই কবিশেখরকে একশোটি ইংরেজী কবিতা অনুবাদ করতে
বলেন | এই অনুবাদ কাব্যের মাধ্যমেই কবির প্রকৃত সাহিত্য সাধনার সূচনা হয় |
তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'কুন্দ' | এ ছাড়া কিশলয়, পর্ণপূট, ব্রজবেণু, ঋতুমঙ্গল এবং আরো অনেক কাব্যগ্রন্থ তিনি
রচনা করেছিলেন | মর্মবাণী, উত্তরা, বিশ্ববাণী, শনিবারের চিঠি, প্রবাসী, মানসী, কণীকা, উপাসনা, ভারতী
প্রভৃতি মত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে |
কর্মজীবনে তিনি ছিলেন ইস্কুলের শিক্ষক |
তাঁর কবিতা ভাবে স্নিগ্ধ, ভাষায় সুন্দর, ঝংকারে রমণীয়, ছন্দে মনোহর |
মিলনসাগরে কবি কালিদাস রায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার
সার্থকতা।
উত্স: ডঃ মঞ্জুশ্রী সান্যাল, "বাংলা কাব্যে কালিদাস রায়"।
কবি কালিদাস রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০০৬
পরিবর্ধিত সংস্করণ - ০৮.০৯.২০১৩
...