কবি কাঞ্চন কুমার-এর ছড়া যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com
|
থানায় নগ্ন গৃহবধূ
পথে নগ্ন কিশোরীর বুক
নির্বিকার থাকে শুধু
সংবেদনশীল সরকারি মুখ |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
জামিন তুমি পেতেই পার
কোর্ট থেকে আবার
ঘরে ফেরা হবে না জেনো
ধরব বার বার |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
বুদ্ধ সিদ্ধার্থ নয়
আডবানী বুশ গুরু
চেয়ারে বসতেই তাই
খেল হয়ে যায় শুরু |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
ডান্ডা খেয়ে ঠান্ডা এখন
করঞ্জা, বাসন্তী, কুলতলি
জয়নগরের মোয়া হবে
পঞ্চায়েত নির্বাচনগুলি |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
শিল্পীরা আমাদের
গান ওদের গায়
সত্তরের ফসল আজ
বাজারে বিকায় |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
বড়বাজার, কালোবাজার
লালবাজার ছাড়া
সিংহাসনে যায় না টেকা
বোঝেন সর্বহারা |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
অন্ধকারের দৈত্য দানব
রুণু নিয়োগীরা
বাম পাঁকের সেই পোকা
আনিল এ এস পি রা |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
পুলিশ, ক্যাডার, মস্তান সব
পাঠিয়েছি শালবনি
ঠ্যালায় তাদের কাছে আমার
আসতে হবে জানি |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
গরিবেরা করুক শহর খালি
ছবির মত হবে রাস্তা, বাড়ি
ফ্লাইওভারে ওভারে ঘেরা হলে
হাওয়ার বেগে ছুটে যাবে গাড়ি |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
টগবগিয়ে ছোটে ঘোড়া
ম্যাকিনসেকে নিয়ে
দেখে তাই তিন বেতোর
হয়েছে ভীষণ ইয়ে |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
বন্ধ কারখানার আশেপাশে
প্রোমোটার শকুনদের সারি
বাজার, ফ্ল্যাট, খেলাঘর হবে
উন্নয়ণের উদ্যোগ তার-ই |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
আমলা আমার চামচা
আইন আমার ঝি
পুলিশ আমার সঙ্গে আছে
করবি তোরা কি ?
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
ষাট বিদেশি ডাকাত সর্দারের
সবায় উনি বলেন ডেকে ডেকে
সদলবলে বাংলাদেশে এসো
চুটিয়ে লুঠ চালাও এখান থেকে |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
চিরুণি তল্লাসি, গ্রেপ্তার, নির্যাতন
মাঝরাতে কড়ানাড়া
কালো শাসনের সব চিহ্নই
ফিরিয়ে এনেছে ওরা |
. **************
"যাতনা শিবির" ছড়ার বই থেকে ভজহরি গড়গড়ির ছড়া ও মালিকের ছবি
তেলেঙ্গানা ফেরত সি আর পি এফ
হায়দ্রাবাদে গ্রে-হাউন্ড হওয়া ওরা
নেমেছে সঙ্গে নিয়ে স্পেশাল ফোর্স
তাদের কাজ শুধু বিরোধীদের ধরা |