| কবি শ্রীমতী ক্ষীরদা মিত্রর কবিতা |
| কৃতজ্ঞতা ও প্রার্থনা কবি শ্রীমতী ক্ষীরদা মিত্র ওহে বিশ্বনাথ, করি প্রণিপাত, তোমার চরণে আমি। তুমি বিনা আর কে আছে আমার, তুমি জগতের স্বামী॥ তোমার কৃপায়, জন্মেছি ধরায়, তুমি সর্ব্ব সুখদাতা। তোমারি সৃজিত, তোমারি পালিত, তুমি মম পরিত্রাতা॥ কতই যতনে, রেখেছ এজনে, জন্মাবধি চিরকাল। পড়িলে বিপদে, রাখি নিজ পদে, ঘুচায়েছ সে জঞ্জাল॥ রোগেতে যখন, হয়ে অচেতন, তোমার শরণ লই, তুমি বিনা আর, কে করে উদ্ধার, গতি নাই তোমা বই॥ কতবার কত, বিঘ্ন শত শত, হইতে করেছ পার। করি সুরক্ষণ, রেখেছ জীবন, নাহি কোন দুঃখ ভার॥ যেরূপ আমায়, অজস্র কৃপায়, রেখেছ হে কৃপাধার। কর সেই মত, অধর্ম্মে বিরত, হয় যেন সদাচার॥ সতত এখন, করিহে প্রার্থন, কর মোর আত্মোন্নতি। তোমারি চরণ, করিহে স্মরণ, তোমাতেই থাকে মতি॥ তোমারি আদেশ, পালি সবিশেষ, তোমাকেই করি ধ্যান। তোমারি কৌশল, সকলি মঙ্গল, ইহা যেন থাকে জ্ঞান॥ পড়িলে বিপদ, না ভুলি ও পদ, বিরাজিত থাক মনে। ওহে দয়াময়, দিও পদাশ্রয়, অন্তে এই পাপীজনে॥ . ************************* . সূচিতে . . . মিলনসাগর |