আগে পুঁতে কলা | বাগ বাগিচা ফলা || শোনরে বলি চাষার পো | কলা নারিকেল ক্রম রো || নারিকেল বার সুপারি আট | এর ঘন তখনি কাট ||৬৭||
ব্যাখ্যা :- যে স্থানে বাগান করিতে সাধ যাবে | অগ্রে কদলী গাছ তাহাতে বসাবে || পরে নারিকেল বৃক্ষ ক্রমেতে গুবাক | বসাইয়া দিবে যথারীতি ফাঁক ফাঁক || নারিকেল বার বার হাত অন্তরেতে | গুবাক বসাবে প্রতি আট আট হাতে ||
ব্যাখ্যা :- গুবাক বৃক্ষের মূলে দিবেক গোময় | বাঁশেতে মাটি দিতে হয় মনে যেন রয় || যেই নারিকেল গাছে নাহি ধরে ফল | কাটিয়া দিবেক তার শিকড় কেবল || ওলের গোড়ায় খড় কুটি পল দিবে | মান গাছে ছাই দিলে তবে তাহা হবে ||